ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬

স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন

২০২৬ জুন ০২ ১৬:৫৮:৩০
স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : আর মাত্র দুই কর্মদিবস পর স্থগিত হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন। এর আগে আর দুই কর্মদিবস কোম্পানিটি ৩টির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স।

সম্প্রতি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য এই তিন কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ব্যাংক ২৫ শতাংশ ক্যাশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩৭ শতাংশ ক্যাশ এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই তিন কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৭ জুন। রেকর্ড ডেটের কারণে এদিন কোম্পানি ৩টির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

রেকর্ড ডেটের আগে কোম্পানি ৩টি কোম্পানির শেয়ার আগামীকাল ও ৪ জুন মোট দুই কর্মদিবস স্পট মার্কেটে ব্লকে লেনদেন হবে। আর ঘোষিত ডিভিডেন্ড পেতে যারা রেকর্ড ডেট পর্যন্ত কোম্পানিটির শেয়ার ধরে রাখতে বা ক্রয় করতে হবে। আর যারা রেকর্ড ডেটের আগে শেয়ার বিক্রি করে দিবে তারা ডিভিডেন্ড পাবেনা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে