ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন

২০২৬ মে ১৪ ১৪:১৪:১৫
দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : আর মাত্র দুই কর্মদিবস পর স্থগিত হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন। এর আগে আর দুই কর্মদিবস কোম্পানিটি ৩টির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হলো- বাটা সু, ডাচ-বাংলা ব্যাংক ও ইউনাইটেড ফাইন্যান্স।

সম্প্রতি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য এই তিন কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ডাচ-বাংলা ব্যাংক ২৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক, বাটা সু চুড়ান্ত ১০৫ শতাংশ ক্যাশ এবং ইউনাইটেড ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই তিন কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে। রেকর্ড ডেটের কারণে এদিন কোম্পানি ৩টির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

রেকর্ড ডেটের আগে কোম্পানি ৩টি কোম্পানির শেয়ার আগামী ১৭ ও ১৮ মে মোট দুই কর্মদিবস স্পট মার্কেটে ব্লকে লেনদেন হবে। আর ঘোষিত ডিভিডেন্ড পেতে যারা রেকর্ড ডেট পর্যন্ত কোম্পানিটির শেয়ার ধরে রাখতে বা ক্রয় করতে হবে। আর যারা রেকর্ড ডেটের আগে শেয়ার বিক্রি করে দিবে তারা ডিভিডেন্ড পাবেনা।

এদিকে, ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৬ জুন বেলা ১১টায় ডাচ-বাংলা ব্যাংক, ৩০ জুন বেলা ১১টায় বাটা সু এবং ২৯ জুন বেলা ১১টায় ইউনাইটেড ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে, আগামী ১৭ থেকে ১৯ মে পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ইউসিবি এবং এসবিএসি ব্যাংক। রেকর্ড ডেটের কারণে আগামী ২০ মে এই দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য এই দুই কোম্পানি ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে