ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পরিচালনা পর্ষদ সম্প্রসারণে সংঘস্মারক সংশোধনের উদ্যোগ

২০২৬ মে ১৪ ১৩:৫১:৫৬
পরিচালনা পর্ষদ সম্প্রসারণে সংঘস্মারক সংশোধনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পিএলসি । এ লক্ষ্যে ব্যাংকটির আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের (AOA) একটি ধারা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, গত ১৩ মে ২০২৬ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৫১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ব্যাংকের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৮০ (এ) ধারা সংশোধনের মাধ্যমে পরিচালকের সংখ্যা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের সম্মতি প্রয়োজন হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এ বিষয়ে আগামী ১৬ জুন ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিতব্য ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রস্তাবটি উপস্থাপন করা হবে। সভা স্থগিত হলে পরবর্তী সময়েও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রয়োজনীয় সব নিয়ন্ত্রক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সংশোধনী কার্যকর হবে বলে জানিয়েছে পূবালী ব্যাংক।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে