ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

ঢাবি মসজিদে ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন!

২০২৬ মে ১৩ ১৯:৩২:২৮
ঢাবি মসজিদে ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

আকদ শেষে উপস্থিত অতিথিরা শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরবর্তীতে সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

জানা গেছে, কনের নাম আনিকা ফারদীন ফরায়েজি। তিনি পেশায় একজন চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বাবা আয়ুব আলী ফরায়েজি একজন ব্যবসায়ী ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে