ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

নবম জাতীয় পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

২০২৬ মে ১৩ ১৯:২৭:২৭
নবম জাতীয় পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে সম্ভাব্য নবম জাতীয় পে স্কেল। ২০১৫ সালের পর দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে নতুন বেতন কাঠামো নিয়ে আবারও আলোচনা জোরালো হয়েছে। যদিও এটি এখনো চূড়ান্ত নয়, তবে একটি প্রস্তাবিত তালিকা সরকারি মহলে আলোচনায় রয়েছে।

স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম জাতীয় বেতন কাঠামো চালু হয়। এরপর বিভিন্ন সময়ে মোট আটবার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নতুন স্কেল হওয়ার কথা থাকলেও মহামারি ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে তা বিলম্বিত হয়েছে। বর্তমানে একটি বিশেষ কমিটি নতুন পে স্কেল নিয়ে কাজ করছে।

প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী সর্বোচ্চ গ্রেড-১ এ বেতন ধরা হয়েছে ১,৬০,০০০ টাকা (নির্ধারিত)। গ্রেড-২ এ সম্ভাব্য বেতন ১,৩২,০০০ থেকে ১,৫৩,০০০ টাকা, গ্রেড-৩ এ ১,১৩,০০০ থেকে ১,৪৮,৮০০ টাকা, গ্রেড-৪ এ ১,০০,০০০ থেকে ১,৪২,৪০০ টাকা এবং গ্রেড-৫ এ ৮৬,০০০ থেকে ১,৩৯,৭০০ টাকা হতে পারে।

গ্রেড-৬ এ বেতন প্রস্তাব করা হয়েছে ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা, গ্রেড-৭ এ ৫৮,০০০ থেকে ১,২৬,৮০০ টাকা এবং গ্রেড-৮ এ ৪৭,২০০ থেকে ১,১৩,৭০০ টাকা। গ্রেড-৯ এ সম্ভাব্য বেতন ৪৫,১০০ থেকে ১,০৮,৮০০ টাকা ধরা হয়েছে।

মধ্যম পর্যায়ের গ্রেডগুলোতে গ্রেড-১০ এ ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা, গ্রেড-১১ এ ২৫,০০০ থেকে ৬০,৫০০ টাকা, গ্রেড-১২ এ ২৪,৩০০ থেকে ৫৮,৭০০ টাকা এবং গ্রেড-১৩ এ ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা হতে পারে।

এর নিচের গ্রেডগুলোর মধ্যে গ্রেড-১৪ এ ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা, গ্রেড-১৫ এ ২২,৮০০ থেকে ৫৫,২০০ টাকা, গ্রেড-১৬ এ ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা, গ্রেড-১৭ এ ২১,৪০০ থেকে ৫১,৯০০ টাকা, গ্রেড-১৮ এ ২১,০০০ থেকে ৫০,৯০০ টাকা, গ্রেড-১৯ এ ২০,৫০০ থেকে ৪৯,৬০০ টাকা এবং গ্রেড-২০ এ ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি একটি প্রাথমিক ও সম্ভাব্য তালিকা। সরকারি গেজেট বা চূড়ান্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এটি আনুষ্ঠানিক বেতন কাঠামো হিসেবে গণ্য হবে না।

সরকারি পর্যায়ে গঠিত ১০ সদস্যের একটি কমিটি বর্তমানে এই প্রস্তাব যাচাই-বাছাই করছে এবং চূড়ান্ত সুপারিশ তৈরির কাজ চলছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে