পদ্মা ব্যারেজে বড় সিদ্ধান্ত! একনেকে চূড়ান্ত অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রকল্পটির মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।
বুধবার (১৩ মে) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
একনেক সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ১১ নম্বর কার্যতালিকায় ছিল পদ্মা ব্যারেজ প্রকল্প। এর আগে কয়েক দফা প্রকল্পটি একনেক সভায় উপস্থাপন করা হলেও অনুমোদন মেলেনি।
অনুমোদিত প্রকল্পের আওতায় শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের নদীগুলোতে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি উপকৃত হবে। একই সঙ্গে কমবে লবণাক্ততা, প্রাণ ফিরে পাবে মৃতপ্রায় নদীগুলো এবং কৃষি, মৎস্য, পরিবেশ ও নৌ-চলাচলে ইতিবাচক পরিবর্তন আসবে।
বিশেষজ্ঞদের মতে, ভারতের ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর বাংলাদেশ অংশে পদ্মা নদীর পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের অনেক নদী শুকিয়ে পড়েছে এবং লবণাক্ততা বেড়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পটির পূর্ণ বাস্তবায়নে মোট ব্যয় হতে পারে ৫০ হাজার ৪৪৩ কোটি টাকা। প্রকল্পের মূল লক্ষ্য হলো শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ করে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের নদী ব্যবস্থায় স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করা।
তবে প্রকল্প বাস্তবায়নে ভারতের সঙ্গে পানি বণ্টন ইস্যু বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, সুপেয় পানির প্রাপ্যতা, মৎস্যসম্পদ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- পদ্মা ব্যারেজে বড় সিদ্ধান্ত! একনেকে চূড়ান্ত অনুমোদন
- এসএসসি-এইচএসসি নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল সরকার!
- বাংলাদেশের আবহাওয়ায় নতুন বিপদের ইঙ্গিত
- বাজারে আস্থা ফিরলেও কমছে টার্নওভার
- ১৩ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনায় এবি ব্যাংকের নতুন উদ্যোগ
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রশ্নফাঁসে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল
- ব্র্যাক ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে চীনের বড় সহায়তা
- এমপিদের ক্ষমতা কমাতে কঠোর আচরণবিধি
- শীর্ষ পর্যায়ে রদবদল, প্রশাসনে নতুন সমীকরণ
- হজে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু
- ঢাকায় আসছেন ‘ডোনাল্ড ট্রাম্প’
- সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই
- প্রভিশন ঘাটতি ৮৪ হাজার কোটি—ইসলামী ব্যাংকের বিপদ সংকেত
- ইইউ বাজারে চাহিদা কমে বিপাকে পোশাক খাত
- এক নজরে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির নতুন তালিকা
- ফেসবুক পোস্টে চাকরি গেল বিএমডিএ প্রকৌশলীর
- আবহাওয়ার পূর্বাভাসে বড় আপডেট
- দোকানে ঢুকেই চোখে মরিচ, তারপর যা হলো
- স্কুলে আসছে নতুন ৩ বিষয়, বদলে যাচ্ছে পাঠ্যক্রম
- মশার কামড়ে শিক্ষিকার মৃত্যু! আতঙ্ক ছড়াচ্ছে বিরল ভাইরাস
- রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল বঙ্গভবন
- প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে কড়াকড়ি
- মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে বিস্ফোরক দাবি সাবেক উপদেষ্টার
- এবার ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, জানুন নতুন নিয়ম
- কাঁটাতার ইস্যুতে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক, মুখ খুলল ভারত
- মাত্র এক সপ্তাহে কত বাড়ল সোনার দাম
- রাস্তা থেকে টেনেহিঁচড়ে জাবির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক লুটপাটের বিচার চেয়ে গভর্নরের কাছে স্মারকলিপি
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- মার্কেন্টাইল ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংক এশিয়ার প্রথম প্রান্তিক প্রকাশ
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে কড়া বার্তা দিলেন নাহিদ ইসলাম
- এসএসএফ সদস্যের গলাধাক্কা নিয়ে যা বললেন ছাত্রদলের আমান
- ঢাবির র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী
- এনআরবিসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যে বিতর্ক, ঢাবি অধ্যাপকের পাল্টা বিশ্লেষণে নতুন মোড়!
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
জাতীয় এর সর্বশেষ খবর
- পদ্মা ব্যারেজে বড় সিদ্ধান্ত! একনেকে চূড়ান্ত অনুমোদন
- এসএসসি-এইচএসসি নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল সরকার!
- বাংলাদেশের আবহাওয়ায় নতুন বিপদের ইঙ্গিত
- বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে চীনের বড় সহায়তা
- এমপিদের ক্ষমতা কমাতে কঠোর আচরণবিধি













