ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ঘুষের দায়ে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

২০২৬ মে ০৭ ১৯:৩৮:৩৬
ঘুষের দায়ে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঘুষ ও দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। তবে দণ্ড কার্যকরের ক্ষেত্রে দুই বছরের স্থগিতাদেশ রাখা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, স্থগিতাদেশ শেষে শাস্তি আজীবন কারাদণ্ডে রূপ নেবে এবং এরপর আর কোনো সাজা কমানো বা প্যারোলের সুযোগ থাকবে না।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি ও সিনহুয়ার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৭ মে) ঘোষিত রায়ে দুই সাবেক মন্ত্রীকে ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত জানায়, ওয়েই ফেংহে ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্যদিকে লি শাংফুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের পাশাপাশি ঘুষ প্রদানের অভিযোগও প্রমাণিত হয়েছে।

রায়ে আরও বলা হয়, তারা উভয়েই চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সাবেক সদস্য এবং স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।আদালত তাদের মৃত্যুদণ্ডের পাশাপাশি আজীবনের জন্য রাজনৈতিক অধিকার বাতিল এবং সব ব্যক্তিগত সম্পদ রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।

ওয়েই ফেংহে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মার্চে তাকে সরিয়ে লি শাংফুকে প্রতিরক্ষামন্ত্রী করা হয়। তবে কয়েক মাসের মধ্যেই লি শাংফুকে বরখাস্ত করা হয়, যা নিয়ে তখন থেকেই নানা জল্পনা তৈরি হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লি শাংফুর বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ঘুষ গ্রহণ এবং অন্যদের ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। একই সঙ্গে তিনি দায়িত্ব পালনে ব্যর্থতা এবং ব্যক্তিগত সুবিধা গ্রহণের চেষ্টা করেছেন বলেও উল্লেখ করা হয়।

অন্যদিকে ওয়েই ফেংহের বিরুদ্ধে তদন্তে বিপুল অর্থ ও মূল্যবান সম্পদ ঘুষ হিসেবে গ্রহণ এবং নিয়োগ ও প্রশাসনিক প্রক্রিয়ায় অনিয়মে সহায়তার প্রমাণ পাওয়া গেছে।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীতে দুর্নীতিবিরোধী অভিযানকে “বিপ্লবী পরিশুদ্ধি” হিসেবে বর্ণনা করেছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে