ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

গ্রিন সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত ব্যাংক এশিয়ার

২০২৬ মে ০৭ ১১:৩৮:৩৬
গ্রিন সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত ব্যাংক এশিয়ার

নিজস্ব প্রতিবেদক : ১ হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৬ সালের ৬ মে অনুষ্ঠিত ৫৮৪তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, সম্পূর্ণ রিডিমেবল এবং কুপন-ভিত্তিক ফ্লোটিং রেটের। বন্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৭ বছর। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

কোম্পানিটি জানিয়েছে, বন্ড থেকে সংগৃহীত অর্থ ব্যাংকের বেজেল-৩ নীতিমালার আওতায় টিয়ার-২ রেগুলেটরি মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই বিভিন্ন উদ্যোগে অর্থায়নেও এ তহবিল কাজে লাগানো হবে।

তবে বন্ড ইস্যুর বিষয়টি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের ওপর নির্ভরশীল বলে জানিয়েছে ব্যাংক এশিয়া।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে