ওয়ালটনের মেগা প্রকল্প, আসছে আধুনিক গ্রিন অফিস টাওয়ার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দেশের অন্যতম বৃহৎ ও আধুনিক কর্পোরেট অফিস ভবন নির্মাণে উদ্যোগ নিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রায় ১৮ লাখ বর্গফুট আয়তনের এই আইকনিক অফিস কমপ্লেক্সটি হবে টেকসই ও পরিবেশবান্ধব (গ্রিন) ধারণায় নির্মিত।
এ প্রকল্প বাস্তবায়নে তিনটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। রোববার (৩ মে) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে ভিসতারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড, অ্যাবোড অব কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড এবং বিএন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে পৃথকভাবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ওয়ালটন হাই-টেকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল আলম নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। অনুষ্ঠানে চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী, এস এম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, একটি আধুনিক অফিস ভবন শুধু স্থাপত্য সৌন্দর্যের বিষয় নয়, বরং এটি এমন একটি কর্মপরিবেশ নিশ্চিত করে যেখানে কর্মীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে এবং সৃজনশীলতা বিকাশের সুযোগ পায়। এই প্রকল্পের মাধ্যমে উন্নত কর্মপরিবেশ গড়ে তোলার পাশাপাশি দেশের শিল্প সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতিও তুলে ধরা হবে।
তিনি আরও জানান, দায়িত্বশীল ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা দেশের কর্পোরেট অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
ভিসতারা আর্কিটেক্টসের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা খালিদ পলাশ জানান, ভবনটির নকশায় গ্রিন বিল্ডিং ধারণা, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
প্রকল্প সংশ্লিষ্টদের তথ্যমতে, প্রায় ১৪ দশমিক ৩ বিঘা জমির ওপর নির্মিত হবে ওয়ালটন আইকনিক টাওয়ার। এর মধ্যে প্রথম ধাপে ৭ বিঘা জমিতে প্রায় ৯ লাখ বর্গফুট আয়তনের ১৩ তলা একটি গ্রিন অফিস ভবন নির্মাণ করা হবে, যেখানে তিনটি বেসমেন্টও থাকবে।
ওয়ালটন এই প্রকল্পের মাধ্যমে প্রযুক্তিনির্ভর আধুনিক কর্মপরিবেশ গড়ে তুলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়াতে চায়।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- ওয়ালটনের মেগা প্রকল্প, আসছে আধুনিক গ্রিন অফিস টাওয়ার
- একসাথে চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৫ কর্মকর্তা
- ভিভিআইপি প্রটোকল ভেঙে যা করলেন প্রধানমন্ত্রী!
- গাজীপুর-টঙ্গী ঘুরে শেষে যেভাবে ধরা পড়লেন শিক্ষক
- ফুটপাতে ‘সাধারণ’ পাপন! নেটদুনিয়ায় ঝড়
- ফান্ড তদারকিতে গাফিলতি, আইসিবির ১৫ লাখ টাকা জরিমানা
- বিধি লঙ্ঘনে ভ্যানগার্ড ম্যানেজমেন্টকে ২০ কোটি টাকা ফেরতের নির্দেশ
- হাইডেলবার্গ সিমেন্টের শক্তিশালী রেটিং অবস্থান বজায়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- যাত্রীদের স্বস্তি—রাতের মেট্রো নিয়ে সুখবর
- তেঁতুল গাছের মগডালে বৃদ্ধা! এলাকাজুড়ে চাঞ্চল্য
- সেই শিশুটির ভ্রূণের ডিএনএ টেস্ট নিয়ে যা জানাল র্যাব
- ফ্রি ৬ হাজার টাকা দিচ্ছে সরকার—যেভাবে পাবেন
- বিশ্বাসের সুযোগে অপহরণ! নেত্রকোনায় চাঞ্চল্যকর ঘটনা
- পতনের মাঝেও স্থিতিশীলতার ইঙ্গিত শেয়ারবাজারে
- ০৬ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বোনাস ডিভিডেন্ডের বিভ্রান্তি দূর করল উত্তরা ব্যাংক
- ০৬ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ৫২ কোটি টাকার ঋণ, অনাদায়ে দেশবন্ধু পলিমারের সম্পদ নিলামে
- আদালতের রায়ে এনসিপি নেত্রীর বড় জয়
- ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব, আলোচনায় যেসব নাম
- লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে ইউএসএফ
- সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর—নতুন বেতন স্কেল
- পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ৫ নেতা
- ‘হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস বাই বাই’
- শক্তিশালী আর্থিক ভিত্তিতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং
- ট্রাম্প-তুলনায় মমতা! দিলীপ ঘোষের বক্তব্যে বিতর্ক চরমে
- শেয়ারহোল্ডার পরিচালক যুক্ত হওয়ায় ডিভিডেন্ডে স্বস্তি পেল উত্তরা ব্যাংক
- সেই বালিশ কাণ্ডে অডিট রিপোর্টে প্রধানমন্ত্রীর মন্তব্য
- ব্যাংকে টাকা রাখাও ঝুঁকিপূর্ণ: জেনে নিন নিরাপদ ব্যাংকের তালিকা
- কমার ২৪ ঘণ্টার মাথায়ই বাড়ল সোনার দাম
- বিএনপির কৌশলে ব্যর্থ “বড় পরিকল্পনা”
- পদ ছাড়বেন না মমতা, রহস্যময় মন্তব্য শুভেন্দুর
- ফেসবুকে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ইন্ট্রাকোর সম্পদ হিসাব নিয়ে প্রশ্ন, তদন্তে নামল বিএসইসি
- বিএসইসির অনুমোদনে তাকাফুল ইন্সুরেন্সে নতুন দুই স্বতন্ত্র পরিচালক
- ৩ দিনে রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়সীমা জানালেন মির্জা ফখরুল
- রুনা লায়লার মৃত্যুর খবর নিয়ে চাঞ্চল্য
- লোকসানের পাহাড়ে মেঘনা সিমেন্ট, উৎপাদন প্রায় বন্ধ
- নির্বাচন নিয়ে বড় স্বীকৃতি দিলেন সেনাপ্রধান
- চট্টগ্রামের এসপি হলেন ডিসি মাসুদ
- যেভাবে ‘থালাপতি’ উপাধি পেলেন বিজয়
- গৃহকর্মী থেকে বিধায়ক বিজেপির চমকপ্রদ প্রার্থী!
- পরাজয়ের পরও চেয়ারে বসার ঘোষণা মমতার!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- পরিচালন ব্যয় বৃদ্ধিতে মুনাফা কমেছে এসিআই ফরমুলেশনসের
- যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন চিত্রনায়িকা মৌসুমী
- বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা, ৪ প্রতিষ্ঠানের কোটি টাকার জরিমানা
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- ফ্লোর প্রাইস তুলে নিতে বিএসইসিকে অনুরোধ ডিবিএ’র
- ব্যাংকের চাকরির টাকা কি হারাম, যা বললেন শায়খ আহমাদুল্লাহ
- জেনেক্স ইনফোসিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ৫ মিনিটের অনুমতি কিন্তু শেষ হলো বড় চমক দিয়ে
- উত্তরা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- গোল্ডেন সনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- পূবালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ওয়ালটনের মেগা প্রকল্প, আসছে আধুনিক গ্রিন অফিস টাওয়ার
- ফান্ড তদারকিতে গাফিলতি, আইসিবির ১৫ লাখ টাকা জরিমানা
- বিধি লঙ্ঘনে ভ্যানগার্ড ম্যানেজমেন্টকে ২০ কোটি টাকা ফেরতের নির্দেশ
- হাইডেলবার্গ সিমেন্টের শক্তিশালী রেটিং অবস্থান বজায়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি











