ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬

ভিভিআইপি প্রটোকল ভেঙে যা করলেন প্রধানমন্ত্রী!

২০২৬ মে ০৬ ১৭:৪৭:৪৭
ভিভিআইপি প্রটোকল ভেঙে যা করলেন প্রধানমন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ভিভিআইপি প্রটোকলের ব্যতিক্রমী এক নজির স্থাপন করলেন তারেক রহমান। নিজের গাড়িবহর থামিয়ে একটি অ্যাম্বুলেন্সকে দ্রুত চলাচলের সুযোগ করে দেন তিনি।

বুধবার (৬ মে) সকাল ৯টার কিছু আগে কারওয়ানবাজার এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়িবহর তখন বনানী এক্সপ্রেসওয়ে হয়ে এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে বহরটি অতিক্রম করার চেষ্টা করছিল।

পরিস্থিতি বুঝে প্রধানমন্ত্রী সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর দ্রুত গাড়িবহর সাইড নিয়ে জরুরি সেবার গাড়িটিকে এগিয়ে যেতে সহায়তা করা হয়।

বাংলাদেশে সাধারণত ভিভিআইপি গাড়িবহরের কারণে অন্যান্য যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সেই প্রেক্ষাপটে এই ঘটনাকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন অনেকেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো বিষয়টি ছিল স্বতঃস্ফূর্ত এবং মানবিক। অনেকের মতে, এটি সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতার একটি ইতিবাচক বার্তা বহন করে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে