ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬

ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব, আলোচনায় যেসব নাম

২০২৬ মে ০৬ ১১:৪৯:১৬
ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব, আলোচনায় যেসব নাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে। ২০২৪ সালের মার্চে ঘোষিত এই কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সভাপতি হিসেবে রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে নাসির উদ্দীন নাসির দায়িত্ব পান।

দলীয় সূত্রে জানা গেছে, দুই বছরের মেয়াদ শেষ হওয়ায় বর্তমান কমিটি এখন আনুষ্ঠানিকভাবে পরিবর্তনের পথে। এ পরিস্থিতিতে সংগঠনে নতুন নেতৃত্ব আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এ বিষয়ে তারেক রহমান সংগঠনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। তিনি যোগ্য, ত্যাগী এবং তরুণ নেতাদের হাতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃত্ব তুলে দিতে আগ্রহী বলে জানা গেছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৯ মে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলের শীর্ষ নেতৃত্ব।

দলীয় নেতারা জানিয়েছেন, বর্তমান কমিটির “সুপার ফাইভ” হিসেবে পরিচিত শীর্ষ নেতৃত্বকে নতুন কমিটিতে রাখা হবে কি না—তা নিয়ে আলোচনা চলছে। যদি পরিবর্তন আনা হয়, তাহলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নতুন ও তৃণমূল পর্যায়ের নেতাদের জন্য নেতৃত্বে আসার সুযোগ তৈরি হতে পারে।

এদিকে ছাত্রদলের শীর্ষ পদে সম্ভাব্য নেতৃত্ব হিসেবে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে রয়েছেন শ্যামল মালুম, আবু রাফসান মো. ইয়াহিয়া, আমান উল্লাহ আমান, মো. খোরশেদ আলম সোহেল, সালেহ মো. আদনান, এসএম আবু জাফর, শরীফ প্রধান শুভ, মনজুরুল আলম রিয়াদ, ইজাজুল কবির রুয়েল, মোস্তাফিজুর রহমান, মমিনুল ইসলাম জিসান, ফারুক হোসেন, কাজী জিয়া উদ্দিন বাসিত, আজিজুল হক জিয়ন ও ডা. আউয়ালসহ আরও অনেকে।

বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্ব নির্বাচন হলে সংগঠনে নতুন গতিশীলতা আসতে পারে এবং দীর্ঘদিন ধরে চলমান অভ্যন্তরীণ পুনর্গঠনের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে