ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬

মেয়ের মৃত্যুর পর রাজনীতিতে চমক—কে এই রত্না দেবনাথ?

২০২৬ মে ০৫ ১১:২৭:০৩
মেয়ের মৃত্যুর পর রাজনীতিতে চমক—কে এই রত্না দেবনাথ?

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পানিহাটি আসনে চমকপ্রদ জয় পেয়েছেন আরজি কর মেডিকেল কলেজের নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথ। নির্বাচনে তিনি ২৮ হাজার ৮৩৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বলে জানা গেছে।

পানিহাটি আসনে তিনি বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ৮৭ হাজার ৯৭৭ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। এই ফলাফলকে স্থানীয় রাজনৈতিক মহল একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন বিজয় হিসেবে দেখছে।

জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, এই জয় শুধু তার ব্যক্তিগত নয়, বরং পানিহাটির জনগণের জয়। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, তার মেয়ের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার একদিন অবশ্যই পাওয়া যাবে।

স্থানীয় এক বিজেপি কর্মী দাবি করেন, এই নির্বাচনী ফলাফল ভোটারদের একটি শক্ত বার্তা। তিনি বলেন, মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং এই জয় একটি প্রতীকী জবাব হিসেবেও দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ এক নারী চিকিৎসকের ওপর ভয়াবহ নির্যাতন ও হত্যার ঘটনা ঘটে। এই ঘটনার পর পুরো পশ্চিমবঙ্গে চিকিৎসক ও নাগরিক সমাজের মধ্যে ব্যাপক আন্দোলন ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ঘটনাটিকে কেন্দ্র করে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যর্থতা নিয়েও ব্যাপক আলোচনা হয়। ওই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং বিচার দাবিতে দেশজুড়ে আন্দোলন চলে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে