ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬

পুলিশের পোশাক নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ মে ০৪ ১৭:৪৭:৩৩
পুলিশের পোশাক নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: পুলিশের ইউনিফর্ম বা পোশাক পরিবর্তন নিয়ে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ মে) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমান পুলিশের পোশাক নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যেই অসন্তোষ রয়েছে এবং এটি সাধারণ মানুষের কাছেও তেমন গ্রহণযোগ্য হয়নি। তাই পুলিশের আবেদনের ভিত্তিতে নতুন করে ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের আগের শার্ট বা উপরের অংশ বহাল রাখা হচ্ছে। তবে নিচের অংশে পরিবর্তন আনা হয়েছে—প্যান্ট বা পায়জামা খাকি রঙের করা হবে। মন্ত্রী জানান, একটি ঐতিহ্যবাহী ও বেশি গ্রহণযোগ্য পোশাক দেওয়ার বিষয়টি মাথায় রেখেই এই পরিবর্তন আনা হয়েছে।তিনি আরও বলেন, নতুন ইউনিফর্ম বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, কারণ এতে কাপড় উৎপাদন, সেলাইসহ প্রস্তুতিমূলক কাজ রয়েছে। এখনো এটি আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে ঘোষণা করা হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন পোশাকটি পুলিশের জন্য আরও মানানসই হবে এবং জনগণের কাছেও গ্রহণযোগ্যতা পাবে। পাশাপাশি তিনি জানান, বিষয়টি চূড়ান্ত করতে পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে