ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬

শেখ হাসিনার ৮৩২ ভরি সোনা নিয়ে নতুন নির্দেশ

২০২৬ মে ০৪ ১৩:৩০:৪৫
শেখ হাসিনার ৮৩২ ভরি সোনা নিয়ে নতুন নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর ব্যাংক লকার থেকে উদ্ধার হওয়া ৮৩২ ভরি সোনার বৈধতা যাচাইয়ে সব সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত সংশ্লিষ্ট শাখার লকার ইনচার্জ এবং শাখা ব্যবস্থাপকদের সব রেকর্ড ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, শেখ হাসিনার সম্পদের বৈধতা যাচাই এবং সম্ভাব্য অবৈধ সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে সব ধরনের তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হচ্ছে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে ব্যাংকের একটি লকার থেকে ৮৩২ ভরি সোনা উদ্ধার করা হয়। ওই নথিপত্রে শেখ হাসিনার পাশাপাশি তার বোন শেখ রেহানা এবং পরিবারের সদস্যদের নামও পাওয়া গেছে বলে জানায় দুদক।

এছাড়া ২০০৮ সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা ২ কোটি ৩ লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপন করেছিলেন—এমন তথ্যও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে