ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬

বুবলীকে নিয়ে আদালতে বড় সিদ্ধান্ত

২০২৬ মে ০৪ ১৩:১৬:৩৩
বুবলীকে নিয়ে আদালতে বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, মামলার ঘটনায় আসামির ঘনিষ্ঠতা রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী বলেন, অভিযোগ ভিত্তিহীন এবং এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তিনি জামিনের আবেদন জানিয়ে বলেন, আসামির পরিবার ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় তাকে জামিন দেওয়া উচিত।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৭ সেপ্টেম্বর তেজগাঁও এলাকায় একটি রাষ্ট্রবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদে কিছু তথ্যের ভিত্তিতে সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীর নাম উঠে আসে।

তদন্ত কর্মকর্তার দাবি, তিনি মিছিলের অর্থায়নের সঙ্গে জড়িত থাকতে পারেন—এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।উল্লেখ্য, তামান্না নুসরাত বুবলী বর্তমানে আরেকটি পৃথক মামলায় ডিএমপি তেজগাঁও থানার মামলায় আগে থেকেই কারাগারে রয়েছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে