এপস্টেইনের গোপন চিরকুটের লেখা প্রকাশ পেল
নিজস্ব প্রতিবেদক: আমেরিকান অর্থদাতা এবং শিশু যৌন অপরাধী জেফরি এপস্টেইনের হাতে লেখা ‘সুইসাইড নোট বা আত্মহত্যার চিরকুট’ খুঁজে পাওয়ার দাবি করেছেন তার কারাসঙ্গী। নোটটি প্রায় সাত বছর ধরে ওই কারাসঙ্গীর মামলার সিল করা নথির মধ্যে লুকানো ছিল।
২০১৯ সালের আগস্টে কারাগারে এপস্টেইনের মৃত্যুর ঠিক আগে এই চিরকুটটি লেখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে।
চারটি হত্যাকাণ্ডে দণ্ডিত আসামি নিকোলাস টরটাগ্লিওনে ও এপস্টেইন একসঙ্গে কারাগারে ছিলেন। টরটাগ্লিওনে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সুইসাইড নোটটি আইনি কাজে ব্যবহৃত হলুদ রঙের একটি প্যাডে লেখা ছিল এবং একটি বইয়ের ভেতরে ভাজ করে রাখা ছিল।
তিনি জানান, ২০১৯ সালের জুলাই মাসে এপস্টেইন প্রথমবার আত্মহত্যার চেষ্টা করার কয়েক দিন পর টার্টাগ্লিওন তাদের সেলে থাকা একটি গ্রাফিক নোভেলের ভেতর চিরকুটটি পান।এর প্রায় দুই সপ্তাহ পর নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনের কারাগারে এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
কারা কর্তৃপকক্ষ ফেডারেল ব্যুরো অব প্রিজনসের এক প্রতিবেদনে মতে, ২৩ জুলাই এপস্টেইনকে তার সেলে গলায় নিজের তৈরি ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। তিনি সেলের মেঝেতে ‘ভ্রূণের মতো’ পড়ে ছিলেন, গায়ে টি-শার্ট ও বক্সার ছিল। তিনি জোরে শ্বাস নিচ্ছিলেন এবং নাক ডাকছিলেন। তার গলা লাল হয়ে ছিল, তবে কোনো কাটা দাগ ছিল না।
পরে তার গলার নিচে গোলাকার লালচে দাগ এবং সামনে ঘর্ষণের চিহ্ন পাওয়া যায়।প্রায় ছয় বছর পর গত বছর এক পডকাস্টে টরটাগ্লিওনে প্রথম এই কথিত সুইসাইড নোটের কথা প্রকাশ করেন। তিনি বলেন, নোটটিতে এমন কিছু লেখা ছিল: ‘এফবিআই আমাকে কয়েক মাস ধরে তদন্ত করেছে, কিন্তু কিছুই পায়নি। তুমি চাও আমি এ নিয়ে কাঁদি?’
হলুদ আইনি প্যাড থেকে ছেঁড়া কাগজের ওই চিরকুটে একটি হাসির চিহ্ন এঁকে লেখা ছিল— ‘বিদায় জানানোর সময় হয়েছে অর্থাৎ টাইম টু সে গুডবাই’।
নিকোলাস টারটাগ্লিওন চিরকুটটি কারা কর্তৃপক্ষের কাছে না দিয়ে সরাসরি নিজের আইনজীবীদের হাতে তুলে দিয়েছিলেন।পরে তার আইনজীবী দাবি করেন যে তারা চিরকুটটির সত্যতা যাচাই করেছেন। যদিও কীভাবে তা করা হয়েছে তা স্পষ্ট নয়।টার্টাগ্লিওন জানিয়েছিলেন, তিনি ভয় পেয়েছিলেন যে এপস্টেইন হয়তো তাকেই হামলার জন্য অভিযুক্ত করবেন। তাই তিনি এটি লুকিয়ে রাখেন।
তবে বর্তমানে একটি যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারকের নির্দেশে এই নোটটি সিলগালা বা গোপন অবস্থায় রাখা হয়েছে।গুরুত্বপূর্ণ বিষয় হলো, মার্কিন বিচার বিভাগ বা এপস্টেইনের মৃত্যু নিয়ে তদন্তকারী দলগুলোর কাছে এখনো এই চিরকুটটি নেই এবং এটি জনসমক্ষে প্রকাশও করা হয়নি।
নিউ ইয়র্ক টাইমস আদালতের কাছে নোটটি জনসমক্ষে প্রকাশের আবেদন করেছে। তাদের দাবি, এটি টার্টাগ্লিওনের মামলার সঙ্গে সংশ্লিষ্ট না হলেও এপস্টেইনের মৃত্যু এবং তার শেষ দিনগুলোতে মানসিক অবস্থা বোঝার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ।
এপস্টেইনের মৃত্যু নিয়ে শুরু থেকেই রহস্য দানা বেঁধেছিল। ম্যানহাটন কারেকশনাল সেন্টারে তার কারাজীবনের নিরাপত্তা ত্রুটি এবং তার গলায় লাল দাগ পাওয়া নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। সে সময় এপস্টেইনে অভিযোগ করেছিলেন, টার্টাগ্লিওন তার ওপর হামলা করেছেন। যদিও টার্টাগ্লিওন সব সময় এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এই রহস্যময় সুইসাইড নোটটি প্রকাশিত হলে এপস্টেইনের জীবনের শেষ মুহূর্তগুলোর ওপর নতুন করে আলো পড়তে পারে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- এপস্টেইনের গোপন চিরকুটের লেখা প্রকাশ পেল
- সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ
- গবেষণায় চমক—গোপন কথাই বাড়াচ্ছে মানসিক চাপ
- দেড় বছরের জট কাটল; ভারত ভিসা নিয়ে বড় আপডেট
- যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন চিত্রনায়িকা মৌসুমী
- সোনার বাজারে অস্থিরতা—আজকের নতুন দাম
- অ্যাসেট ম্যানেজমেন্ট খাতে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- দাম বাড়তেই তেলের লাইন উধাও যা বললেন আখতার
- উচ্চকক্ষ নিয়ে নতুন বিতর্ক—যা বললেন মির্জা ফখরুল
- বদলে যাচ্ছে ক্রিকেটারদের খাবারের তালিকা
- যেভাবে মিললো বৃষ্টির মরদেহ, জানালো পুলিশ
- সৌদিকে জানিয়ে আমিরাতে হামলার ইঙ্গিত
- সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের হতাশ করল দশ ব্যাংক
- সপ্তাহজুড়ে আর্থিক খাতের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে বহুজাতিক দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ইরানি জাহাজ জব্দের পর ট্রাম্পের স্বীকারোক্তি
- হাইকোর্টের ১৩ বিচারপতি পেলেন বিশেষ দায়িত্ব, তালিকা প্রকাশ
- ইতিহাস গড়লেন বাংলাদেশের ডা. বাবর আলী
- ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয়
- ৪ জায়গায় রাউটার রাখলেই ইন্টারনেট স্পিড অর্ধেক হয়ে যায়
- এনসিপিতে বড় চমক! এবার যোগ দিচ্ছেন খ্যাতনামা ক্রিকেটার
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও কমেছে
- স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখার ব্যাখ্যা
- রাঙ্গামাটির সেনাসদস্য ‘তানভীর’কে ঘিরে তুমুল বিতর্ক
- ১১ মাস কারাবাসের পর মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা
- ইউনিসেফ সতর্কতা উপেক্ষার অভিযোগ মুহাম্মদ ইউনূস সরকারের
- ৬ ব্যাংকের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত
- ভেঙে গেল আগের সব রেকর্ড; বন্দরে নতুন মাইলফলক
- ইরান যুদ্ধ ‘সমাপ্ত’: ডোনাল্ড ট্রাম্প
- আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
- সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- মে মাসেই টানা ১০ দিনের ছুটি!
- কৃষকদের জন্য জরুরি সিদ্ধান্ত জানালো সরকার
- শিক্ষকদের জন্য দারুণ খবর!
- সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়ার খবরে আব্দুল কাদেরের তীব্র প্রতিক্রিয়া
- একীভূত করেও মিলল না সমাধান—ব্যাংক খাতে নতুন শঙ্কা
- স্বর্ণের দামে নতুন ধাক্কা—বাজুসের ঘোষণায় চমক
- তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃ/ত্যুর ঘটনায় নতুন মোড়
- ছোট ভাইয়ের ভাগ্য ফেরাতে ইতালি নেন বড় ভাই, বেরিয়ে এলো খু/নের নেপথ্য কারণ
- সাদিক কায়েমের মেয়র ইস্যুতে আব্দুল কাদেরের পোস্ট
- কৃষক-শ্রমিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নতুন কর্মসূচি ঘোষণা
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- ফারহা খানের সঙ্গে বদলে গেল দিলীপের জীবন
- ক্রিকেটের পরিবর্তনে তামিমের বড় পরিকল্পনা
- ঢাকা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারপ্রতি ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর
- ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদায় বড় পরিবর্তন!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মিডল্যান্ড ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- জেনেক্স ইনফোসিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডেল্টা স্পিনার্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসির ডিভিডেন্ড ঘোষণা
- সি পার্ল হোটেলের তৃতীয় প্রান্তিক প্রকাশ











.jpg&w=50&h=35)

