দেড় বছরের জট কাটল; ভারত ভিসা নিয়ে বড় আপডেট
নিজস্ব প্রতিবেদক: দেড় বছরের কূটনৈতিক উত্তেজনার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা কার্যক্রম পুনরায় পুরোদমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটিকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ইতোমধ্যে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ইস্যু শুরু করেছে। অন্যদিকে, ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রমে ফিরে আসবে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিলে দিল্লি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভিসা স্বাভাবিকীকরণকে অগ্রাধিকার বিষয় হিসেবে তুলে ধরেন।
বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাইসহ বাংলাদেশের সব ভিসা কেন্দ্র চালু রয়েছে। ফলে দ্রুত পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর জন্য দিল্লির কাছ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করছে ঢাকা।
ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে কিছু ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, যা ফেব্রুয়ারিতে পুনরায় চালু করা হয়।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর ভিসা সেবা পুরোপুরি চালু হতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। পরবর্তীতে ডিসেম্বর মাসে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে। সে সময় ঢাকায় বিভিন্ন স্থাপনায় হামলা এবং চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে উভয় দেশই ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে।
পরবর্তীতে জাতীয় নির্বাচনের পর দুই দেশের সম্পর্কের উন্নতি হতে শুরু করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপির নেতা তারেক রহমানকে অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন।
এর ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভিসা ও কনস্যুলার সেবা পুনরায় চালু করে। এখন কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের পক্ষ থেকেও পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর প্রত্যাশা করা হচ্ছে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- দেড় বছরের জট কাটল; ভারত ভিসা নিয়ে বড় আপডেট
- যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন চিত্রনায়িকা মৌসুমী
- সোনার বাজারে অস্থিরতা—আজকের নতুন দাম
- অ্যাসেট ম্যানেজমেন্ট খাতে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- দাম বাড়তেই তেলের লাইন উধাও যা বললেন আখতার
- উচ্চকক্ষ নিয়ে নতুন বিতর্ক—যা বললেন মির্জা ফখরুল
- বদলে যাচ্ছে ক্রিকেটারদের খাবারের তালিকা
- যেভাবে মিললো বৃষ্টির মরদেহ, জানালো পুলিশ
- সৌদিকে জানিয়ে আমিরাতে হামলার ইঙ্গিত
- সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের হতাশ করল দশ ব্যাংক
- সপ্তাহজুড়ে আর্থিক খাতের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে বহুজাতিক দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ইরানি জাহাজ জব্দের পর ট্রাম্পের স্বীকারোক্তি
- হাইকোর্টের ১৩ বিচারপতি পেলেন বিশেষ দায়িত্ব, তালিকা প্রকাশ
- ইতিহাস গড়লেন বাংলাদেশের ডা. বাবর আলী
- ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয়
- ৪ জায়গায় রাউটার রাখলেই ইন্টারনেট স্পিড অর্ধেক হয়ে যায়
- এনসিপিতে বড় চমক! এবার যোগ দিচ্ছেন খ্যাতনামা ক্রিকেটার
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও কমেছে
- স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখার ব্যাখ্যা
- রাঙ্গামাটির সেনাসদস্য ‘তানভীর’কে ঘিরে তুমুল বিতর্ক
- ১১ মাস কারাবাসের পর মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা
- ইউনিসেফ সতর্কতা উপেক্ষার অভিযোগ মুহাম্মদ ইউনূস সরকারের
- ৬ ব্যাংকের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত
- ভেঙে গেল আগের সব রেকর্ড; বন্দরে নতুন মাইলফলক
- ইরান যুদ্ধ ‘সমাপ্ত’: ডোনাল্ড ট্রাম্প
- আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
- সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- মে মাসেই টানা ১০ দিনের ছুটি!
- কৃষকদের জন্য জরুরি সিদ্ধান্ত জানালো সরকার
- শিক্ষকদের জন্য দারুণ খবর!
- সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়ার খবরে আব্দুল কাদেরের তীব্র প্রতিক্রিয়া
- একীভূত করেও মিলল না সমাধান—ব্যাংক খাতে নতুন শঙ্কা
- স্বর্ণের দামে নতুন ধাক্কা—বাজুসের ঘোষণায় চমক
- তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃ/ত্যুর ঘটনায় নতুন মোড়
- ছোট ভাইয়ের ভাগ্য ফেরাতে ইতালি নেন বড় ভাই, বেরিয়ে এলো খু/নের নেপথ্য কারণ
- সাদিক কায়েমের মেয়র ইস্যুতে আব্দুল কাদেরের পোস্ট
- কৃষক-শ্রমিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নতুন কর্মসূচি ঘোষণা
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- ফারহা খানের সঙ্গে বদলে গেল দিলীপের জীবন
- ক্রিকেটের পরিবর্তনে তামিমের বড় পরিকল্পনা
- ইরান যুদ্ধে জয়ের দাবিতে ট্রাম্পের নতুন বক্তব্য
- ৩২ নারী এমপি কোটিপতি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- ঢাকা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারপ্রতি ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর
- ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদায় বড় পরিবর্তন!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মিডল্যান্ড ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- জেনেক্স ইনফোসিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডেল্টা স্পিনার্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসির ডিভিডেন্ড ঘোষণা
- সি পার্ল হোটেলের তৃতীয় প্রান্তিক প্রকাশ










.jpg&w=50&h=35)


