ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬

সোনার বাজারে অস্থিরতা—আজকের নতুন দাম

২০২৬ মে ০৩ ১০:১৭:৩৫
সোনার বাজারে অস্থিরতা—আজকের নতুন দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা চার দফা কমার পর আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে বর্তমানে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

আজ রবিবার (৩ মে) বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এছাড়া—

২১ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা

সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা

এর আগে, একই দিন (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। এতে চার দফায় মোট ৯ হাজার ৮৫৬ টাকা পর্যন্ত দাম কমে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে