শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে ব্যাংক খাতে চাপ ক্রমেই বাড়ছে। টানা দুই বছর ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় আরও অন্তত ১০টি তালিকাভুক্ত ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামতে যাচ্ছে, যা সাধারণত জাঙ্ক স্টক হিসেবে পরিচিত।
ডিএসই সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। সিদ্ধান্তটি কার্যকর হলে এই ব্যাংকগুলো প্রথমবারের মতো সর্বনিম্ন ক্যাটাগরিতে পড়বে।
ডিএসইর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সপ্তাহের প্রথম কার্যদিবস থেকেই ব্যাংকগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হবে।
এর আগে গেল সপ্তাহে ইসলামী ব্যাংক বাংলাদেশ, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও এসবিএসি ব্যাংককে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাতে ডিভিডেন্ড না দেওয়ার প্রধান কারণ হচ্ছে শ্রেণিকৃত ঋণ ও বিনিয়োগের বিপরীতে বড় ধরনের প্রভিশন ঘাটতি। বাংলাদেশ ব্যাংকের বিধি অনুযায়ী, যেসব ব্যাংকের প্রভিশন ঘাটতি থাকে তারা ডিভিডেন্ড ঘোষণা করতে পারে না।
নিয়ন্ত্রক শর্ত পূরণে বেশ কয়েকটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ডিফারাল সুবিধা নিয়েছে, যার ফলে আর্থিক দায় কিছুটা স্থগিত থাকলেও তারা মুনাফা বণ্টন করতে পারছে না।
২০২৫ সালের আর্থিক প্রতিবেদনে ব্যাংকগুলোর চাপ স্পষ্ট হয়ে উঠেছে। এবি ব্যাংক প্রায় ৩,৮৮৯ কোটি টাকার লোকসান করেছে এবং প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১৬,৮৭৪ কোটি টাকা। আইএফআইসি ব্যাংকের লোকসান ২,৫৬০ কোটি টাকা, প্রভিশন ঘাটতি ১৮,৫৫৭ কোটি টাকা।
অন্যদিকে, কিছু ব্যাংক সামান্য মুনাফা করলেও চাপ কাটাতে পারেনি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ২৩.২৫ কোটি এবং ওয়ান ব্যাংক ২৯.৮৪ কোটি টাকা মুনাফা করলেও তাদের প্রভিশন ঘাটতি যথাক্রমে ৫,০০০ কোটি ও ১,৭০০ কোটির বেশি।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৮৫ কোটি টাকা মুনাফার বিপরীতে প্রায় ৪,৯৯৮ কোটি টাকার প্রভিশন ঘাটতিতে রয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা ১২১ কোটি হলেও ঘাটতি ২,১৬১ কোটি টাকা।
এনআরবি ব্যাংক ১৩.৮১ কোটি এবং এনআরবিসি ব্যাংক ১৩.২৫ কোটি টাকা মুনাফা করলেও তাদের প্রভিশন ঘাটতি যথাক্রমে ১৮০ কোটি ও ১,০০৬ কোটি টাকা। প্রিমিয়ার ব্যাংক প্রায় ৯৯৩ কোটি টাকার লোকসানের পাশাপাশি ৬,০৮৯ কোটি টাকার ঘাটতিতে রয়েছে।
রূপালী ব্যাংক ২৩.২৫ কোটি টাকা মুনাফা করলেও প্রভিশন ঘাটতি ১৪,০১৪ কোটি টাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ সর্বোচ্চ ৮৪,৬১৫ কোটি টাকার প্রভিশন ঘাটতিতে রয়েছে, যদিও তারা ১৩৬ কোটি টাকা মুনাফা দেখিয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, এই ডাউনগ্রেড ব্যাংক খাতের মৌলিক দুর্বলতা—বিশেষ করে কর্পোরেট সুশাসন, সম্পদের মান এবং ঝুঁকি ব্যবস্থাপনায় ঘাটতি—উন্মোচিত করছে।
‘জেড’ ক্যাটাগরির শেয়ারগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ ধরা হয়। এসব শেয়ারের ক্ষেত্রে টি+২-এর বদলে টি+৩ সেটেলমেন্ট, শুধুমাত্র নগদ লেনদেন এবং মার্জিন ঋণে নিষেধাজ্ঞা থাকায় বাজারে তারল্য কমে যায়।
বর্তমানে দেশের শেয়ারবাজারে ৩৬টি ব্যাংক তালিকাভুক্ত। নতুন ১০টি ব্যাংক যুক্ত হলে জাঙ্ক ক্যাটাগরিতে মোট ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ১৫টি, যা মোট তালিকাভুক্ত ব্যাংকের প্রায় ৪২ শতাংশ।
এছাড়া, আরও পাঁচটি ব্যাংক—সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—মার্জার প্রক্রিয়ার কারণে বর্তমানে লেনদেন স্থগিত রয়েছে।
বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণের ঊর্ধ্বগতি এবং অতীতে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ঋণ বিতরণ এই সংকটের মূল কারণ। ২০২৪ সালের পর থেকে নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারিতে ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক দুর্বলতা আরও স্পষ্ট হয়ে উঠছে।
একজন জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক বলেন, খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর নিয়ন্ত্রণ জরুরি হলেও এর খেসারত দিচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। ডিভিডেন্ড কমে যাওয়ায় তাদের আয়ের পথ সংকুচিত হচ্ছে।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- দাম বাড়তেই তেলের লাইন উধাও যা বললেন আখতার
- উচ্চকক্ষ নিয়ে নতুন বিতর্ক—যা বললেন মির্জা ফখরুল
- বদলে যাচ্ছে ক্রিকেটারদের খাবারের তালিকা
- যেভাবে মিললো বৃষ্টির মরদেহ, জানালো পুলিশ
- সৌদিকে জানিয়ে আমিরাতে হামলার ইঙ্গিত
- সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের হতাশ করল দশ ব্যাংক
- সপ্তাহজুড়ে আর্থিক খাতের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে বহুজাতিক দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ইরানি জাহাজ জব্দের পর ট্রাম্পের স্বীকারোক্তি
- হাইকোর্টের ১৩ বিচারপতি পেলেন বিশেষ দায়িত্ব, তালিকা প্রকাশ
- ইতিহাস গড়লেন বাংলাদেশের ডা. বাবর আলী
- ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয়
- ৪ জায়গায় রাউটার রাখলেই ইন্টারনেট স্পিড অর্ধেক হয়ে যায়
- এনসিপিতে বড় চমক! এবার যোগ দিচ্ছেন খ্যাতনামা ক্রিকেটার
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও কমেছে
- স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখার ব্যাখ্যা
- রাঙ্গামাটির সেনাসদস্য ‘তানভীর’কে ঘিরে তুমুল বিতর্ক
- ১১ মাস কারাবাসের পর মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা
- ইউনিসেফ সতর্কতা উপেক্ষার অভিযোগ মুহাম্মদ ইউনূস সরকারের
- ৬ ব্যাংকের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত
- ভেঙে গেল আগের সব রেকর্ড; বন্দরে নতুন মাইলফলক
- ইরান যুদ্ধ ‘সমাপ্ত’: ডোনাল্ড ট্রাম্প
- আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
- সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- মে মাসেই টানা ১০ দিনের ছুটি!
- কৃষকদের জন্য জরুরি সিদ্ধান্ত জানালো সরকার
- শিক্ষকদের জন্য দারুণ খবর!
- সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়ার খবরে আব্দুল কাদেরের তীব্র প্রতিক্রিয়া
- একীভূত করেও মিলল না সমাধান—ব্যাংক খাতে নতুন শঙ্কা
- স্বর্ণের দামে নতুন ধাক্কা—বাজুসের ঘোষণায় চমক
- তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃ/ত্যুর ঘটনায় নতুন মোড়
- ছোট ভাইয়ের ভাগ্য ফেরাতে ইতালি নেন বড় ভাই, বেরিয়ে এলো খু/নের নেপথ্য কারণ
- সাদিক কায়েমের মেয়র ইস্যুতে আব্দুল কাদেরের পোস্ট
- কৃষক-শ্রমিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নতুন কর্মসূচি ঘোষণা
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- ফারহা খানের সঙ্গে বদলে গেল দিলীপের জীবন
- ক্রিকেটের পরিবর্তনে তামিমের বড় পরিকল্পনা
- ইরান যুদ্ধে জয়ের দাবিতে ট্রাম্পের নতুন বক্তব্য
- ৩২ নারী এমপি কোটিপতি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- ১০৭ পুলিশ সদস্য পাচ্ছেন বড় পদক—তালিকা প্রকাশ
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর
- ঢাকা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারপ্রতি ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদায় বড় পরিবর্তন!
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মিডল্যান্ড ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- জেনেক্স ইনফোসিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডেল্টা স্পিনার্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসির ডিভিডেন্ড ঘোষণা
- সি পার্ল হোটেলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের হতাশ করল দশ ব্যাংক
- সপ্তাহজুড়ে আর্থিক খাতের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে বহুজাতিক দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা








