ঢাকা, শনিবার, ২ মে ২০২৬

চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

২০২৬ মে ০২ ১২:৪০:৩৯
চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে (০৩-০৭ মে’২৬) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৩ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে এই ৩ কোম্পানির শেয়ারহোল্ডার।

আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৩ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ওয়ালটন হাইটেড, ইস্টার্ন ব্যাংক এবং সিটি ব্যাংক।

সিটি ব্যাংক

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ০৩ মে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭১ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৬৭ পয়সা।

ঘোষিত এই ডিভিডেন্ড এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ০৭ জুন বিকাল ৩টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে।

ওয়ালটন হাইটেক

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানিটি প্রস্তাবিত একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়া এগিয়ে নিতে রেকর্ড ডেট ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্যে জানানো হয়, এর আগে ১৫ মার্চ ২০২৬ তারিখে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ডউওখ) এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি (ডঐওচখঈ)-এর মধ্যে প্রস্তাবিত একীভূতকরণের জন্য অনাপত্তিপত্র (ঘড় ঙনলবপঃরড়হ খবঃঃবৎ) পাওয়া গিয়েছিল।

পরবর্তীতে ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি বিষয়ক মামলা নং ৩১৮/২০২৬-এ একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। ওই নির্দেশনার আলোকে ১১ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেকের পরিচালনা পর্ষদের ৫০তম সভায় সদস্যদের অনুমোদন গ্রহণ এবং ঋণদাতাদের সম্মতির জন্য প্রয়োজনীয় সময়সূচি চূড়ান্ত করা হয়।

ঘোষণা অনুযায়ী, বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২১ মে বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে।

কোম্পানিটি জানিয়েছে, প্রস্তাবিত একীভূতকরণ কার্যকর হতে হলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সকল অনুমোদন গ্রহণ সাপেক্ষে তা বাস্তবায়িত হবে।

ইস্টার্ন ব্যাংক

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ০৬ মে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ জুন দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে