ঢাকা, শনিবার, ২ মে ২০২৬

মে মাসেই টানা ১০ দিনের ছুটি!

২০২৬ মে ০২ ০৮:৪১:৫২
মে মাসেই টানা ১০ দিনের ছুটি!

নিজস্ব প্রতিবেদক: চলতি মে মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মাত্র দুই দিনের অতিরিক্ত ছুটি ‘ম্যানেজ’ করতে পারলেই টানা ১০ দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে বলে জানা গেছে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে মোট ৫ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঈদের আগে ২ দিন এবং পরে ৩ দিন ছুটি রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী এই ছুটিগুলো পড়েছে ২৬, ২৭ এবং ২৯, ৩০ ও ৩১ মে।

এর পাশাপাশি ঈদের সাধারণ ছুটি মিলিয়ে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত মোট ৬ দিনের সরকারি ছুটি থাকছে। এতে করে সাপ্তাহিক ছুটির দিন ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) যোগ হলে ছুটির পরিসর আরও বড় হয়ে যায়।

ফলে মাঝের ২৪ ও ২৫ মে (রোববার ও সোমবার) যদি ছুটি নেওয়া সম্ভব হয়, তাহলে সাপ্তাহিক ছুটি ও ঈদের সরকারি ছুটি মিলিয়ে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ তৈরি হবে।

এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সরকারি ছুটি থাকায় অতিরিক্ত দুই দিন ছুটি সমন্বয় করে সরকারি চাকরিজীবীরা টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছিলেন।

সব মিলিয়ে, মে মাসে সরকারি কর্মচারীদের জন্য বছরের অন্যতম দীর্ঘ ছুটি কাটানোর একটি সুযোগ তৈরি হয়েছে, যা ইতোমধ্যে কর্মজীবীদের মধ্যে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে