ঢাকা, শনিবার, ২ মে ২০২৬

শিক্ষকদের জন্য দারুণ খবর!

২০২৬ মে ০২ ০৮:২৭:১৫
শিক্ষকদের জন্য দারুণ খবর!

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বহুল প্রত্যাশিত বদলি (ট্রান্সফার) ব্যবস্থা শিগগিরই চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এবং বর্তমানে সংশ্লিষ্ট কমিটি গঠনের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হলেই দ্রুত ট্রান্সফার কার্যক্রম শুরু করা হবে।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের বদলি চালুর দাবি ছিল। সেই প্রেক্ষাপটে সরকার বিষয়টি বাস্তবায়নের জন্য নীতিগত প্রস্তুতি সম্পন্ন করেছে। বর্তমানে কাঠামোগত প্রক্রিয়া ও তদারকি ব্যবস্থার জন্য কমিটি গঠন করা হচ্ছে, যা শেষ হলে দ্রুতই কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

এছাড়া তিনি প্রাথমিক বিদ্যালয়ের সাম্প্রতিক শিক্ষক নিয়োগ প্রসঙ্গে বলেন, চলতি বছর প্রায় ১৪ হাজার ৩০০ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। স্বল্প সময়ের মধ্যে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং নির্ধারিত শর্ত মেনে দ্রুত তাদের যোগদান করানো হবে।

মন্ত্রী আরও বলেন, নতুন নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে চাকরির শর্তাবলি কঠোরভাবে অনুসরণ করা হবে, যাতে শিক্ষার মান বজায় থাকে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কার্যকর জনবল নিশ্চিত করা যায়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে