ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

হরমুজে ইরানের ‘টোল দাবি’ উড়িয়ে দিল ৬ দেশ

২০২৬ এপ্রিল ২৯ ১৭:০৩:৪৯
হরমুজে ইরানের ‘টোল দাবি’ উড়িয়ে দিল ৬ দেশ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ইরানের আরোপিত টোল বা ফি দিতে অস্বীকৃতি জানিয়েছে মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।

দেশগুলো গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর সদস্য। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত জিসিসির বৈঠক শেষে এক বিবৃতিতে এ অবস্থান জানান সংস্থাটির মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।

বিবৃতিতে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়কে ‘অবৈধ’ উল্লেখ করে জিসিসি জানায়, সদস্য রাষ্ট্রগুলো এ ধরনের পদক্ষেপ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বৈশ্বিক জ্বালানি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে হয়ে থাকে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার পর এক পর্যায়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। পরে তেহরান হুঁশিয়ারি দেয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ দেখলেই হামলা চালানো হবে।

পরবর্তীতে ইরান জানায়, বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে, তবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অনুমতি নিতে হবে এবং প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে টোল দিতে হবে।এই প্রস্তাবই সর্বশেষ জিসিসি বৈঠকে সরাসরি প্রত্যাখ্যান করেছে সদস্য দেশগুলো।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে