ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্ক খারাপ থাকুক—বিতর্কিত মন্তব্য

২০২৬ এপ্রিল ২৯ ১৬:৪৯:২১
ভারত-বাংলাদেশ সম্পর্ক খারাপ থাকুক—বিতর্কিত মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেছেন, দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থাই বজায় থাকুক এবং এর উন্নতি না হোক—এমনটাই তিনি প্রার্থনা করেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি প্রতিদিন প্রার্থনা করি, সম্পর্ক যেন আর ভালো না হয়।” তার দাবি, দুই দেশের সম্পর্ক ভালো থাকলে সীমান্তে ‘পুশ-ব্যাক’ কার্যক্রম কঠিন হয়ে পড়ে, যা আসামের জন্য ঝুঁকিপূর্ণ বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, সীমান্তে অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের কয়েকদিন ধরে আটক রেখে সুযোগ বুঝে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এ বিষয়ে তিনি সীমান্তরক্ষী বাহিনীর কার্যক্রমের কথাও উল্লেখ করেন।

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীল এবং দুই দেশের পারস্পরিক আস্থায় প্রভাব ফেলতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে