ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দরজার সামনে কাফন আর হুমকি চিরকুট!

২০২৬ এপ্রিল ২৯ ১১:২৩:৫৭
দরজার সামনে কাফন আর হুমকি চিরকুট!

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা-র এক পরিবারের দরজার সামনে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় পরিবারটি চরম আতঙ্কে রয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (২৭ এপ্রিল) উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের বাসিন্দা আবুল হাসেমের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসেমের ছেলে আরিফুল ইসলাম রিফাত ও তার স্ত্রীকে লক্ষ্য করে এ হুমকি দেওয়া হয়। অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাদের ঘরের দরজার সামনে কাফনের কাপড় রেখে যায় এবং সঙ্গে একটি চিরকুট সংযুক্ত করে।

চিরকুটে রিফাত ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। সেখানে আরও উল্লেখ করা হয়, পুলিশে অভিযোগ করলেও কোনো ভয়ের কারণ নেই। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

ভুক্তভোগী পরিবার জানায়, এমন ভয়ংকর ঘটনায় তারা আতঙ্কিত এবং নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। কে বা কারা এ কাজ করেছে তা তারা বুঝতে পারছেন না।এ ঘটনায় পরিবারটি থানায় লিখিত অভিযোগ করেছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে