ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

৯ লাখ কোটি টাকার বিশাল বাজেট আসছে

২০২৬ এপ্রিল ২৯ ১০:৪৭:৪৩
৯ লাখ কোটি টাকার বিশাল বাজেট আসছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ কোটি টাকার বাজেট প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। অর্থ বিভাগের সূত্র অনুযায়ী, বাজেটের আকার চূড়ান্ত না হলেও এটি ৯ লাখ থেকে ৯ লাখ ২০ হাজার কোটি টাকার মধ্যে হতে পারে।

নতুন বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ, কর্মসংস্থান, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বাজেট প্রণয়নের নির্দেশনা দিয়েছেন তারেক রহমান, যিনি বলেছেন এটি হতে যাচ্ছে ইতিহাসের সেরা বাজেট। তিনি অর্থ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর নির্দেশ দেন এবং রাজস্ব আদায় বাড়ানোর ওপর জোর দেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অর্থনীতিতে প্রবৃদ্ধি ও বিনিয়োগ নিশ্চিত করতে বাজেটের আকার বৃদ্ধি অপরিহার্য। ব্যবসা-বান্ধব নীতি গ্রহণের মাধ্যমে কর আদায় বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক অস্থিরতা, জ্বালানি সংকট, মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি এবং বৈদেশিক ঋণের চাপ বাজেট প্রণয়নের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এবারের বাজেটে তিন বছর মেয়াদি পরিকল্পনা যুক্ত করা হচ্ছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন রাখার পরিকল্পনাও রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জ্বালানি সংকট মোকাবিলা এবং স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে