ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে সন্তানের নাগরিকত্বের স্বপ্নভঙ্গ 

২০২৬ এপ্রিল ২৯ ১০:১৭:৩৪
যুক্তরাষ্ট্রে সন্তানের নাগরিকত্বের স্বপ্নভঙ্গ 

নিজস্ব প্রতিবেদক: মার্কিন দূতাবাস, ঢাকা যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসা ব্যবহারের বিষয়ে নতুন করে সতর্কতা জারি করেছে। বিশেষ করে শুধুমাত্র সন্তানকে জন্ম দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে যাওয়ার প্রবণতার বিরুদ্ধে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, কেবল সন্তানের নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া ভিসার সঠিক ব্যবহার নয় এবং এটি অনুমোদিত নয়।

দূতাবাস আরও জানায়, যদি কোনো কনস্যুলার কর্মকর্তা মনে করেন যে আবেদনকারীর মূল উদ্দেশ্য এই ধরনের ‘বার্থ ট্যুরিজম’, তাহলে তার ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ভারত ও চীন থেকে অনেক মানুষ যুক্তরাষ্ট্রে শুধুমাত্র সন্তান জন্ম দিতে যান, যাতে তারা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেতে পারে। তবে তার এই মন্তব্যের সমালোচনা করে রনধীর জয়সওয়াল একে অযৌক্তিক ও রুচিহীন বলে অভিহিত করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে