ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

জেআইসিতে জেরা: শেখ হাসিনাকে ‘নিজ তত্ত্বাবধানে’ রাখার দাবি

২০২৬ এপ্রিল ২৭ ১৯:১৫:১৬
জেআইসিতে জেরা: শেখ হাসিনাকে ‘নিজ তত্ত্বাবধানে’ রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক: হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনামলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিজের তত্ত্বাবধানে আটক রাখা হয়েছিল বলে দাবি করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।

সোমবার (২৭ এপ্রিল) জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি)-এ গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের জেরায় তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বেঞ্চে জেরা পরিচালনা করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

জেরার সময় আইনজীবী দুলু জানতে চান, শেখ হাসিনার সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয়েছিল কি না। জবাবে আযমী বলেন, ১৯৮৩ সালে তার সঙ্গে কয়েকবার দেখা হয়েছিল।

তিনি আরও জানান, এরশাদের সামরিক শাসনামলে হেয়ার রোডের একটি বাসায় তিনি তার কোম্পানিসহ অবস্থান করতেন এবং সেখানে মার্শাল ল’ দায়িত্ব পালন করতেন।

আযমীর দাবি অনুযায়ী, ওই সময় শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে কয়েকদিনের জন্য ওই বাসায় তার অধীনে আটক রাখা হয়েছিল।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জন আসামি রয়েছেন। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাদের ঢাকার সেনানিবাসের সাব-জেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

তাদের পক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী আজিজুর রহমান দুলু। অন্যদিকে, প্রসিকিউশনের পক্ষে রয়েছেন গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, মঈনুল করিমসহ আরও অনেকে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে