ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

একদিনের উল্টে গেল সিদ্ধান্ত; সেই লাভলুর জামিন বাতিল

২০২৬ এপ্রিল ২৭ ১৯:১০:২২
একদিনের উল্টে গেল সিদ্ধান্ত; সেই লাভলুর জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-র গাড়িবহরে হামলার মামলায় আসামি লাভলু মোল্লাহ শিশিরের জামিন আদেশ প্রত্যাহার করেছেন ঢাকার একটি আদালত। সোমবার (২৭ এপ্রিল) আদালত এ আদেশ দেন। এর মাত্র একদিন আগে, রোববার একই আদালত তাকে জামিন দিয়েছিল, যা নতুন করে আলোচনার জন্ম দেয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ২০ এপ্রিল পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি পথসভায় অংশ নিতে গেলে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং এতে তার নিরাপত্তারক্ষীসহ বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় হামলাকারীরা ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে এবং অন্তত চারটি মোটরসাইকেলে আগুন দেয়। এছাড়া ইট-পাথর নিক্ষেপে সাধারণ পথচারীরাও আহত হন। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও তাদের অঙ্গসংগঠনের ২০০ থেকে ৩০০ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

অভিযোগে বলা হয়, হামলার সময় কিছু মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয় এবং কয়েকজনকে জোরপূর্বক আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনাও ঘটে। সর্বশেষ আদালতের জামিন প্রত্যাহারের সিদ্ধান্তে মামলাটি আবারও আলোচনায় উঠে এসেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে