ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

যেসব সুবিধা থাকবে ‘এলপিজি কার্ডে’

২০২৬ এপ্রিল ২৭ ১৯:০৫:৪৪
যেসব সুবিধা থাকবে ‘এলপিজি কার্ডে’

নিজস্ব প্রতিবেদক: পরিবারের নারীপ্রধানদের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পর এবার গৃহিণীদের রান্নার কষ্ট কমাতে ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর এ উদ্যোগের কথা জানান তারেক রহমান। সরকারের এই নতুন পরিকল্পনার লক্ষ্য হলো রান্নার জ্বালানি সহজলভ্য করা এবং বিশেষ করে নারীদের ওপর থাকা শারীরিক ও আর্থিক চাপ কমানো।

‘এলপিজি কার্ড’ মূলত একটি সুবিধাভিত্তিক কার্ড, যার মাধ্যমে নিবন্ধিত পরিবারের নারী সদস্যরা সাশ্রয়ী মূল্যে বা ভর্তুকিসহ এলপিজি সিলিন্ডার গ্যাস পাবেন। বর্তমানে অনেক গ্রামীণ এলাকায় নারীরা এখনও লাকড়ি বা খড়কুটো দিয়ে রান্না করেন, যা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। অন্যদিকে শহরের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এলপিজি গ্যাসের দাম বহন করাও কঠিন হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা বিবেচনায় এনে সরকার এই উদ্যোগ নিচ্ছে।

যদিও এখনো পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করা হয়নি, তবে প্রাথমিক ধারণা অনুযায়ী কার্ডধারীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ গ্যাস বা সিলিন্ডার সুবিধা পাবেন। বাজারমূল্যের তুলনায় কম দামে গ্যাস কেনার সুযোগ থাকবে এবং নির্দিষ্ট ডিলার বা বিতরণ কেন্দ্র থেকে সহজে সিলিন্ডার সংগ্রহ বা রিফিল করা যাবে।

সরকারের সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের বিপুল সংখ্যক নারী সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে রান্নার জ্বালানির ক্ষেত্রে একটি সাশ্রয়ী ও টেকসই ব্যবস্থা গড়ে উঠবে, যা গ্রামীণ ও শহুরে—উভয় পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে