ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

৩০ শিশুকে বাঁচিয়ে প্রাণ দিল কুকুর! কাঁদছে গ্রামবাসী

২০২৬ এপ্রিল ২৬ ১০:৫৮:০৩
৩০ শিশুকে বাঁচিয়ে প্রাণ দিল কুকুর! কাঁদছে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক: ভারতের ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় শিশুদের প্রাণ বাঁচাতে বিষধর সাপের সঙ্গে লড়াই করে প্রাণ হারিয়েছে একটি নেড়ি কুকুর। ঘটনাটি ধীরাকুলা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটে।স্থানীয়রা কুকুরটির সাহসিকতার জন্য তাকে ‘বীর’ হিসেবে আখ্যায়িত করছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোমবার সকালে শ্রী জগন্নাথ শিশু বিদ্যা মন্দিরের সামনে প্রায় ৩০ জন শিশু অবস্থান করছিল। হঠাৎ একটি বিষধর সাপ শিশুদের দিকে এগিয়ে আসে।

ঠিক সেই সময় সেখানে থাকা একটি নেড়ি কুকুর দ্রুত সাপটির সামনে গিয়ে দাঁড়ায় এবং শিশুদের রক্ষায় বাধা হয়ে যায়। এরপর শুরু হয় কুকুর ও সাপের মধ্যে তীব্র লড়াই।

গ্রামবাসীরা জানান, দীর্ঘ লড়াইয়ের একপর্যায়ে কুকুরটি সাপটিকে মেরে ফেলতে সক্ষম হলেও সে নিজে মারাত্মকভাবে আহত হয়। সাপটি বারবার তাকে দংশন করে।

বিষক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই কুকুরটির মৃত্যু হয়। তবে আশ্চর্যজনকভাবে ঘটনাস্থলে থাকা প্রায় ৩০ জন শিশু অক্ষত থাকে।স্থানীয়রা কুকুরটির নাম রেখেছিলেন ‘কালি’। তাদের মতে, কুকুরটির সাহসী পদক্ষেপের কারণেই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিশুরা।

এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই কুকুরটির নিঃস্বার্থ আচরণকে “অসাধারণ মানবিকতা” হিসেবে উল্লেখ করছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে