ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হঠাৎ বদলে গেল জাতীয় দিবসের তারিখ

২০২৬ এপ্রিল ২৪ ১৪:০৪:৩১
হঠাৎ বদলে গেল জাতীয় দিবসের তারিখ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তন করেছে সরকার। এখন থেকে প্রতি বছর ৪ জুনের পরিবর্তে ২১ মে দিবসটি উদ্‌যাপন করা হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ পরিবর্তনের প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয় উপস্থাপন করে।

তারিখ পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করা হয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে পালন করে আসছে।

এছাড়া ভারত, শ্রীলঙ্কা, চীন, কেনিয়া ও ভিয়েতনামসহ বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশগুলোও একই দিনে দিবসটি পালন করে।এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে