ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

২৪ এপ্রিল তেলের দামে নতুন ধাক্কা

২০২৬ এপ্রিল ২৪ ১০:৪২:৫০
২৪ এপ্রিল তেলের দামে নতুন ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.২৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৩৮ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্স ১.১৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৯৬ ডলারে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, জাহাজ জব্দের ঘটনা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। ফলে তেলের সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় দাম বাড়ছে।

এদিকে, ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও তেলের দামের ঊর্ধ্বগতি থামেনি।

হোয়াইট হাউসে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বৈঠককে ‘খুব ভালো’ বলে উল্লেখ করেন।

প্রথমে ১০ দিনের জন্য নির্ধারিত যুদ্ধবিরতি কূটনৈতিক আলোচনার সুযোগ বাড়াতে আরও সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা আরও বাড়তে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে