ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

“এভাবে কেউ পেটায়নি”—ঘটনার ভয়াবহতা জানালেন জুবায়ের

২০২৬ এপ্রিল ২৪ ১০:৩০:০৪
“এভাবে কেউ পেটায়নি”—ঘটনার ভয়াবহতা জানালেন জুবায়ের

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। তিনি বলেন, “ছাত্রলীগও কখনও এভাবে পেটায়নি।”

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর শাহবাগ থানার সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জুবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি এ মন্তব্য করেন।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আপত্তিকর ছবি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় উত্তেজনা তৈরি হয়। এর প্রতিবাদ জানাতে এবং আইনি ব্যবস্থা নিতে জুবায়ের ও ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ থানায় গেলে তারা হামলার শিকার হন।

অভিযোগ রয়েছে, ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎ তাদের ওপর হামলা চালায়। এতে জুবায়ের ও মুসাদ্দিক গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাদের থানার ভেতরে নেওয়া হয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে থানার ভেতরেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। থানা প্রাঙ্গণের বাইরে বিক্ষুব্ধ জনতার অবস্থানের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টা থানার ভেতরে অবস্থানের পর পুলিশ তাদের নিরাপদে সেখান থেকে বের করে আনে। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে জুবায়েরের এমন মন্তব্য ছাত্র রাজনীতির উত্তেজনা নতুন করে সামনে নিয়ে এসেছে।ঘটনার পর থেকে শাহবাগ এলাকা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে