ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

‘ওসির রুমে আটকে রেখে হামলা’

২০২৬ এপ্রিল ২৪ ১০:২৬:১১
‘ওসির রুমে আটকে রেখে হামলা’

নিজস্ব প্রতিবেদক: ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা অভিযোগ করেছেন, তাদের ওসির কক্ষে আটকে রেখে ছাত্রদলের নেতাকর্মীরা জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে আহত ডাকসু নেতাদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

জুমা বলেন, “তারা বারবার আমাদের জোর করে একটি রুমে আটকে রাখে এবং বাইরে যেতে দেয়নি। ওই সময় জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা চালানো হয়।”

তিনি আরও বলেন, হল সংসদের একজন সদস্য সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তার ওপর হামলা হয়। পরে তিনি দৌড়ে ডাকসুতে এসে জানান, আরও তিনজন শিক্ষার্থী থানায় আটক আছেন এবং বাইরে শত শত ছাত্রদল কর্মী তাদের ঘিরে রেখেছে।

জুমা বলেন, “এ তথ্য জানার পর আমরা থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু সন্তোষজনক সাড়া না পেয়ে ডাকসুর প্রতিনিধিরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে আসার সিদ্ধান্ত নিই।”

তিনি অভিযোগ করেন, “কোনো ধরনের উসকানি ছাড়াই আমরা থানায় প্রবেশ করার সময় জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা করা হয় এবং তাদের মারধর করে এক পাশে নিয়ে যাওয়া হয়।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে