ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

৫৬ বার দামের ওঠানামার পর অবশেষে কমলো সোনা!

২০২৬ এপ্রিল ২৪ ১০:২০:১২
৫৬ বার দামের ওঠানামার পর অবশেষে কমলো সোনা!

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩,২৬৬ টাকা কমানো হয়েছে।

নতুন এ দাম আজ শুক্রবার (২৪ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হয়েছে। বাজুসের প্রকাশিত মূল্যতালিকা অনুযায়ী, এখন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ হবে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। যা গতকাল বৃহস্পতিবারের তুলনায় কম।

সোনার অন্যান্য মানের ক্ষেত্রেও দাম কমানো হয়েছে। নতুন দরে—২১ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ২০ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

তবে এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির হার ভিন্ন হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরে সোনার দামে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। এখন পর্যন্ত ৫৬ বার দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৪ বার কমানো হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে