ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ফরিদপুর ও শেরপুরে গুরুত্বপূর্ণ পদে রদবদল

২০২৬ এপ্রিল ২৩ ১১:০০:০৯
ফরিদপুর ও শেরপুরে গুরুত্বপূর্ণ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক: সরকার ফরিদপুর ও শেরপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মাজহারুল ইসলামকে ফরিদপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক পদে সাধারণত উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিসির দায়িত্বের মধ্যে রয়েছে জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকি, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা দেখভাল করা। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন ও বিশেষ কর্মসূচির তদারকিও জেলা প্রশাসকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে