ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ কোম্পানি

২০২৬ এপ্রিল ২২ ১৫:০২:২০
বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আজ (২২ এপ্রিল, ২০২৬) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৯৯ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২১৩টির, যার মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৭ কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- দেশ গার্মেন্টস, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সমতা লেদার, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, রিংশাইন এবং পিপলস লিজিং।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে দেশ গার্মেন্টসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ২০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৩ টাকা ৭০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৩০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে সমতা লেদারের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৫০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ৩০ পয়সায়

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, রিংশাইনের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ এবং পিপলস লিজিংয়ের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ দর বেড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে