ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বিশ্ববাজারে নতুন মোড়: তেল নামল, সোনা উঠল

২০২৬ এপ্রিল ২২ ১১:০০:০৯
বিশ্ববাজারে নতুন মোড়: তেল নামল, সোনা উঠল

নিজস্ব প্রতিবেদক: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে ঘিরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবরে বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাড়তে শুরু করেছে সোনার দাম।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২২ এপ্রিল) স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৭৫৫.১১ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে গোল্ড ফিউচারও ১.১ শতাংশ বেড়ে ৪৭৭২.৯০ ডলারে দাঁড়িয়েছে।

সোনার পাশাপাশি রুপা ও প্যালাডিয়ামের দামও এদিন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আগের দিন কিছুটা নিম্নমুখী থাকলেও নতুন করে বাজারে গতি ফিরে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি দীর্ঘায়িত হওয়ার ফলে সাময়িকভাবে মুদ্রাস্ফীতির চাপ কমার আশা তৈরি হয়েছে। এতে বিনিয়োগকারীরা আবার নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।

দুই সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, শান্তি আলোচনার স্বার্থে যুদ্ধবিরতির সময় অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে। তবে এ ঘোষণা এখনো একতরফা, এ বিষয়ে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ইতিবাচক প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারেও কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে।

মারেক্স-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, বিনিয়োগকারীরা সংঘাতের অবসান আশা করছেন। তবে যদি যুদ্ধবিরতি ভেঙে যায়, তাহলে তেলের দাম ও ডলারের মান একসঙ্গে বাড়তে পারে এবং স্বর্ণবাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের পূর্বাভাস অনুযায়ী, বর্তমান অস্থিরতা সত্ত্বেও সোনার দাম শিগগিরই নতুন রেকর্ড স্পর্শ করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য প্রধান কেভিন ওয়ারশ জানিয়েছেন, তিনি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন।বিশ্লেষকদের ভাষ্য, বর্তমান ভূরাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনা ও ডলার—দুটোকেই গুরুত্ব দিচ্ছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে