ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আ.লীগের যুগ্ম সম্পাদককে গুলি করে হত্যা

২০২৬ এপ্রিল ২২ ১০:২৭:৫৭
আ.লীগের যুগ্ম সম্পাদককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের শামীম (বারা শামীম), দেশটির জোহানেসবার্গ শহরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শহরের বারাকওয়ানে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীমের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা এলাকায়।

স্থানীয় প্রবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফোর্ডসবার্গ এলাকা থেকে বাজার করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছান শামীম। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা এক ব্যক্তি তার মাথায় পিস্তল ঠেকিয়ে পাঁচ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও জানা গেছে, একদল ডাকাত তার দোকানের কন্টেইনার কেটে ভেতরে প্রবেশ করে। নগদ টাকা ও মালামাল লুটের সময় শামীম বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই শোকাবহ মুহূর্তে আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব আমরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে