ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বাসভাড়া ইস্যুতে নতুন নির্দেশ

২০২৬ এপ্রিল ২২ ১০:২২:২২
বাসভাড়া ইস্যুতে নতুন নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ডিজেলের দাম বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে কোনোভাবেই বাসভাড়া বাড়ানো যাবে না—এমন কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো টাকা যাত্রীদের কাছ থেকে আদায় করা যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহন মালিক ও শ্রমিকদের এ নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

তবে একই সঙ্গে পরিবহন খাতের বর্তমান সংকটের বিষয়টিও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। এতে উল্লেখ করা হয়, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধির ফলে পরিবহন পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এছাড়া ডলারের দর বৃদ্ধি পাওয়ায় যানবাহনের যন্ত্রাংশ, মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে, যা মালিকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

এই পরিস্থিতিতে পরিবহন খাতকে লোকসান থেকে রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবসম্মত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে মালিক সমিতি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে