ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত

২০২৬ এপ্রিল ২১ ১১:৩৪:৩৮
দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাম্প্রতিক সময়ে জনসমক্ষে কম দেখা যাচ্ছেন। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন এবং রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড থেকেও নিজেকে দূরে রেখেছেন।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তাঁর অবস্থান ও কার্যক্রম নিয়ে নানা আলোচনা তৈরি হয়। পরে তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় নাম আসার তথ্যও প্রকাশ পায় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।

গত বছরের এক ঘটনায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে বলে দাবি করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে তিনি কারাগারে পাঠানো হন এবং কিছুদিন পর জামিনে মুক্তি পান।

এছাড়া তাঁর বিদেশে যাওয়ার প্রস্তুতি চলছে—এমন তথ্যও কিছু ঘনিষ্ঠ সূত্রের বরাতে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আইনি প্রক্রিয়া ও পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো সমাধান হলে তিনি দেশের বাইরে যেতে পারেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে কানাডা, যুক্তরাজ্য বা ইউরোপের কোনো দেশের কথা শোনা যাচ্ছে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও রাজনৈতিক গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এসব দাবির অনেকাংশই আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে