ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শেখ হাসিনার সঙ্গে যেসব কথা হলো জানালেন জিএম কাদের

২০২৬ এপ্রিল ২০ ০৯:৫২:৩১
শেখ হাসিনার সঙ্গে যেসব কথা হলো জানালেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে, তবে সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।

রোববার (১৯ এপ্রিল) একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “হ্যাঁ, কথা হয়েছে। উনি তেমন কিছু বলেননি। কুশল বিনিময় হয়েছে—ভালো আছেন, এই ধরনের সাধারণ কথাবার্তা।”

শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফিরবেন কি না—এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। “আমাদের মধ্যে এ ধরনের কোনো কথাই হয়নি,” বলেন জিএম কাদের।

তিনি আরও যোগ করেন, “উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না, তাই রাজনৈতিক প্রসঙ্গ ওঠেনি।”

টকশোতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এনসিপির সমালোচনা করেন। তার অভিযোগ, দলটি জাতীয় পার্টির ভোটব্যাংক টার্গেট করছে।

“হঠাৎ করে এনসিপি আমাদের পেছনে লাগলো কেন—আমার ধারণা, তারা আমাদের ভোটব্যাংক নিতে চায়। তারা মনে করে আওয়ামী লীগের ভোট পাওয়া কঠিন, বিএনপির তো প্রশ্নই আসে না,” বলেন তিনি।

এছাড়া এনসিপির অবস্থানে দ্বৈত নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “একদিকে বলা হচ্ছে, অতীতে ছাত্রলীগ করলেও দলে যোগ দেওয়া যাবে; অন্যদিকে তাদের দোসর বলা হচ্ছে। এই ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণযোগ্য নয়।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে