ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কৃষক কার্ডসহ নতুন সুবিধার তালিকা প্রকাশ

২০২৬ এপ্রিল ১৮ ১৮:০০:৫৬
কৃষক কার্ডসহ নতুন সুবিধার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, দেশে এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হচ্ছে, যা নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে ভূমিকা রাখছে।

এছাড়া ১০ জেলার ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

মাহদী আমিন বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করেছে। ভবিষ্যতে এ ধরনের সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে