ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা অতঃপর 

২০২৬ এপ্রিল ১৮ ১৬:০০:৪২
ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা অতঃপর 

নিজস্ব প্রতিবেদক: ফেনীর সোনাগাজীতে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে নুর আলম মাসুদ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নুর আলম মাসুদ সোনাগাজী পৌরসভার বাসিন্দা এবং স্থানীয় একটি তেল মিলের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে নিজ বাসায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।

আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে মাসুদকে ঢাকায় স্থানান্তর করা হয়।

পরিবারের সদস্যরা জানান, তিনি নতুন পদ্ধতিতে জ্বালানি তৈরির চেষ্টা করছিলেন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানা-এর পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে