নেগেটিভ ইক্যুইটি: ৩ ব্রোকারের সময় আবেদন বাতিল, রিভিউতে ২টি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে নেগেটিভ ইক্যুইটি ইস্যুতে সক্রিয় অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তিনটি ব্রোকারেজ হাউসের সময় বাড়ানোর আবেদন নাকচ করে দিয়ে তাদের দ্রুত প্রভিশন সংরক্ষণের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। একইসঙ্গে আরও দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন করে পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি এ বিষয়ে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোর কাছে পৃথক চিঠি পাঠিয়েছে কমিশন। আবেদন বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বি অ্যান্ড বি এসএস ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড এবং এলিগ্যান্ট স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। অন্যদিকে, আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড ও এনএলআই সিকিউরিটিজ লিমিটেডকে পুনরায় পরিকল্পনা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণের জন্য পূর্বে জমা দেওয়া পরিকল্পনাগুলো পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংশোধনসহ আবার জমা দিতে হবে। একইসঙ্গে সুদসহ নেগেটিভ ইক্যুইটির হিসাবের বিস্তারিত তথ্যও উপস্থাপন করতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।
অন্যদিকে, যেসব প্রতিষ্ঠানের আবেদন বাতিল করা হয়েছে, তাদের জমা দেওয়া বোর্ড অনুমোদিত পরিকল্পনা পর্যালোচনার পর তা গ্রহণযোগ্য মনে না হওয়ায় কমিশন আবেদন নামঞ্জুর করেছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পুনর্বাসনে নেগেটিভ ইক্যুইটি অ্যাকাউন্টে কর ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। তারা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে ইন্টারেস্ট ওয়েভার, ক্যাশ ডিভিডেন্ড ও ক্যাপিটাল গেইনের ওপর পূর্ণ কর অব্যাহতি এবং বিদ্যমান ১০ লাখ টাকার সীমা তুলে দেওয়ার সুপারিশ করেছে। সংগঠনটির মতে, এতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা আবার বাজারে সক্রিয় হতে উৎসাহিত হবেন।
একই সময়ে, ২১টি ব্রোকারেজ হাউস নির্ধারিত সময়ের মধ্যে নেগেটিভ ইক্যুইটি সংক্রান্ত মাসিক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিএসইসি। যা ২০২৫ সালের ১৪ মে জারি করা নির্দেশনার পরিপন্থী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও দায় নির্ধারণসহ ভবিষ্যৎ প্রতিরোধমূলক ব্যবস্থা জানতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-কে নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, মার্জিন ঋণের বিপরীতে অনাদায়ী ক্ষতির ফলে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটি দেশের শেয়ারবাজারের বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এ ধরনের নেগেটিভ ইক্যুইটির পরিমাণ ছিল ৭ হাজার ৮২৪ কোটি ১৮ লাখ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫১ কোটি ৮৬ হাজার টাকায়।
বিশ্লেষকদের মতে, ব্রোকারেজ হাউসগুলোর আর্থিক সক্ষমতা মূল্যায়নে নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব তথ্য যথাসময়ে প্রকাশ না হলে বিনিয়োগকারীদের ঝুঁকি নিরূপণ কঠিন হয়ে পড়ে এবং বাজারের স্থিতিশীলতাও ব্যাহত হতে পারে।
প্রসঙ্গত, এর আগে ধাপে ধাপে বিভিন্ন কমিশন সভায় একাধিক ব্রোকারেজ হাউসকে শর্তসাপেক্ষে সময় বাড়িয়ে দিয়েছিল বিএসইসি। তবে সাম্প্রতিক পদক্ষেপে বোঝা যাচ্ছে, আর্থিক শৃঙ্খলা জোরদার ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি।
মামুন/
পাঠকের মতামত:
- নেগেটিভ ইক্যুইটি: ৩ ব্রোকারের সময় আবেদন বাতিল, রিভিউতে ২টি
- নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা
- তারেক রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য—ব্যাখ্যায় যা বললেন রাশেদ
- গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ওবামার প্রচারণা
- আরও ৬ জেলায় চালু ‘ফুয়েল পাস’
- দেয়াল লেখা নিয়ে বিতর্ক—সিসিটিভিতে নতুন সত্য
- ফিনল্যান্ডে নাগরিকত্ব পেতে নতুন শর্ত
- আবারও আটকালো ‘বাংলার জয়যাত্রা’—হরমুজ পাড়ি ব্যর্থ
- ‘জামায়াত ভদ্রলোকের দল’—স্পিকারের মন্তব্য
- ৪৫ মিনিট তাণ্ডব—অবশেষে এলাকাবাসীর হস্তক্ষেপ
- এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- স্বর্ণ কিনতে গেলে ধাক্কা! নতুন দাম ঘোষণা
- খালেদা জিয়ার গৃহপরিচারিকার স্বজনকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী
- আকাশ ঢেকে ফেলল মৌমাছি—ইসরায়েলের শহরে আতঙ্ক
- হাসিনা আমলের কাজ চালিয়ে যাওয়ার পক্ষে মাহফুজ আলম
- এনসিপি-জাগপাসহ যাদের মনোনয়ন দিচ্ছে জামায়াত
- অবশেষে সুখবর; দ্বিগুণ বৃত্তি ঘোষণা
- ছক্কা হাঁকাতে গিয়ে হার বাংলাদেশের
- বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- জামায়াতের নারী আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা
- কোষ্ঠকাঠিন্যে সহজ সমাধান জানালেন তাসনিম জারা
- ‘জ্বালানিমন্ত্রী এমনভাবে বিবৃতি দেন যেন তেলের ওপর দেশ ভাসছে’
- টকশো ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে সতর্ক করলেন ফখরুল
- বিএনপি মহাসচিব পদে পরিবর্তন: অবসরে যাচ্ছেন মির্জা ফখরুল
- এসএসসি পরীক্ষা নিয়ে গুজব, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়
- তিন ইস্যুতে ট্রাম্পের ওপর সৌদি আরবের ব্যাপক চাপ
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
- দেড় মাসেই টাকার বড় ধাক্কা! ডলার আরও শক্তিশালী
- মা-বাবার ভালোবাসা পেতে কবিরাজকে ‘৬৬ লাখ’ টাকা দিলো কিশোরী
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
- ৫ ইউনিয়ন নিয়ে গড়ছে নতুন উপজেলা
- “চারপাশে কেউ সত্য বলছে না”—প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা
- ছুটির খবরে সুখবর! বাড়ল বাৎসরিক ছুটি
- ফোন ধরেন না, উল্টো ব্লক! আমিনুল-তামিম দ্বন্দ্বে চাঞ্চল্য
- নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
- কেন অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
- ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি
- বিমা খাতে ইতিবাচক উন্নতি: বাড়ছে বিমাদাবি পরিশোধের হার
- এপ্রিল মাসেও ডিএসই সূচকে শূন্য সংযোজন
- হজ ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
- অস্ট্রেলিয়ায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের জন্য বড় ধাক্কা
- সরকারি প্ল্যাটফর্মেই বড় সাইবার হামলা
- বিএনপি নেতার মামলায় চিন্ময়ের জামিন মঞ্জুর
- হজের নামে ৮ কোটি টাকার সফর!
- কুমিরের মুখে পড়া কুকুর নিয়ে যা জানালো তদন্ত
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- মিউচ্যুয়াল ফান্ডে স্বচ্ছতা ফেরাতে বিএসইসির নতুন উদ্যোগ
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- ব্যাংক সুদের হার নির্ধারণে বড় পরিবর্তন
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস









.jpg&w=50&h=35)
