বিমা খাতে ইতিবাচক উন্নতি: বাড়ছে বিমাদাবি পরিশোধের হার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জীবন বীমা খাতে দীর্ঘদিনের আস্থাহীনতা কাটিয়ে উঠতে ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। ২০২৫ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিমাদাবি পরিশোধের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই অগ্রগতির মাঝেও প্রায় ১১ লাখ ৮৫ হাজার গ্রাহক এখনও তাদের পাওনা টাকার অপেক্ষায় প্রহর গুনছেন, যা এই খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা)-এর অনিরীক্ষিত তথ্য অনুযায়ী, ডিসেম্বর শেষে জীবন বীমা খাতে মোট দাবির পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫৮ কোটি টাকা। এর মধ্যে কোম্পানিগুলো ৮ হাজার ৭৫৫ কোটি টাকা পরিশোধ করতে সক্ষম হয়েছে। এখনো ৪ হাজার ৪০৩ কোটি টাকা অপরিশোধিত অবস্থায় রয়েছে। শতাংশের হিসেবে বিমাদাবি পরিশোধের হার পূর্ববর্তী প্রান্তিকের মাত্র ৩৫ শতাংশ থেকে লাফিয়ে ৬৭ শতাংশে উন্নীত হয়েছে।
পরিসংখ্যান বলছে, মেয়াদোত্তীর্ণ হওয়া মোট ২৮.৪৩ লাখ পলিসির মধ্যে ১৬.৫৮ লাখ গ্রাহক তাদের দাবি বুঝে পেয়েছেন। বিমা সংশ্লিষ্টদের মতে, বছর শেষে লাইসেন্স নবায়নের চাপ এবং নিয়ন্ত্রক সংস্থার নিয়মিত তদারকি কোম্পানিগুলোকে বিমাদাবি পরিশোধে বাধ্য করেছে। এছাড়া বছরের শেষ দিকে ব্যবসার ভলিউম বাড়ায় কোম্পানিগুলোর হাতে ক্যাশ প্রবাহ বৃদ্ধি পায়, যা পাওনা মেটাতে সহায়ক হয়েছে।
খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, গুটি কয়েক কোম্পানি সময়মতো বিমাদাবি মেটানোর বিষয়ে আপসহীন হলেও বড় একটি অংশ এখনো বেশ উদাসীন। বিমা বিশেষজ্ঞ এস এম জিয়াউল হকের মতে, সাধারণত বছরের শেষ তিন মাসে বিমা খাতের প্রায় ৪০-৪৫ শতাংশ ব্যবসা সম্পন্ন হয়। ফলে কোম্পানিগুলোর আর্থিক তারল্য বৃদ্ধি পায় এবং তারা দাবি পরিশোধে বেশি সদিচ্ছা দেখায়। তবে কিছু দুর্বল কোম্পানির দীর্ঘসূত্রিতার কারণে পুরো খাতের ওপর সাধারণ মানুষের নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।
শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মধ্যে মেটলাইফ বাংলাদেশ ৯৮.৩ শতাংশ বিমাদাবি পরিশোধ করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। কোম্পানিটি ২০২৫ সালে সর্বোচ্চ ২,৮৫৩ কোটি টাকা বিমাদাবি মিটিয়েছে। একইভাবে প্রগতি লাইফ ইনস্যুরেন্স ৯৮.৫ শতাংশ এবং গার্ডিয়ান লাইফ ৯৭.৫ শতাংশ দাবি পরিশোধ করে গ্রাহকদের আস্থার প্রতিফলন ঘটিয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধানদের মতে, ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে ৩ থেকে ৫ দিনের মধ্যে পেমেন্ট নিশ্চিত করাই তাদের সাফল্যের চাবিকাঠি।
অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইডরা বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সংস্থাটির মুখপাত্র সাইফুন্নাহার সুমি জানিয়েছেন, বিমা কোম্পানিগুলোর জন্য গ্রেডিং পদ্ধতি চালু, দুর্বল কোম্পানিগুলোর বিশেষ অডিট এবং ভালো কোম্পানিগুলোকে পুরস্কৃত করার মাধ্যমে স্বচ্ছতা ফেরানোর চেষ্টা চলছে। এছাড়া 'বীমা কোম্পানি রেজোলিউশন আইন' এবং বিমা আইনের সংশোধন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে নির্ধারিত সময়ে দাবি পরিশোধ না করলে কঠোর জরিমানার বিধান রাখা হচ্ছে।
বর্তমান অর্থবছর শেষ হওয়ার আগে গ্রাহকদের সকল বকেয়া পরিশোধের লক্ষে নিয়ন্ত্রক সংস্থা নিয়মিত মনিটরিং ও ফলোআপ চালিয়ে যাচ্ছে। বিমা খাতের হারানো গৌরব ও আস্থা ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য।
রিমন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


