ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

২০২৬ এপ্রিল ১৮ ১২:২৩:৫৪
নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে এক কনস্টেবল নিজ অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার এসআরপি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।তবে তার মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে