ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

তারেক রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য—ব্যাখ্যায় যা বললেন রাশেদ

২০২৬ এপ্রিল ১৮ ১২:১৬:২০
তারেক রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য—ব্যাখ্যায় যা বললেন রাশেদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, তিনি রাজপথের বাস্তবতা ও জনগণের অনুভূতি বিবেচনা করেই বক্তব্য দেন এবং সত্য বলতে তিনি ভয় পান না।সাম্প্রতিক একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, দেশে প্রত্যাশিত বাকস্বাধীনতা এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি এবং তার বক্তব্যকে কেন্দ্র করে অতিরিক্ত প্রতিক্রিয়া তৈরি করা হচ্ছে।তারেক রহমান-কে নিয়ে দেওয়া মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি ও জনমতের ভিত্তিতেই তিনি বক্তব্য দিয়েছেন।

রাশেদ প্রধান আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও গণভোট প্রসঙ্গ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান পরিবর্তন জনগণের মধ্যে প্রশ্ন তৈরি করেছে।

তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিবেশে ক্ষমতার অবস্থান থেকে তার বক্তব্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

সংবিধানের বাকস্বাধীনতা প্রসঙ্গের প্রশ্নে তিনি বলেন, তিনি রাজপথের রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের ভাষা ও অনুভূতির প্রতিফলন ঘটিয়ে কথা বলেন।

তিনি সম্ভাব্য হামলার প্রসঙ্গে বলেন, তার নিরাপত্তার কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেই এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার বিষয়টি জনগণের ওপরই নির্ভর করছে।

রাশেদ প্রধান জানান, রাজনৈতিক অবস্থানের কারণে তিনি বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছেন এবং ভবিষ্যতেও সত্য কথা বলার অবস্থানে অনড় থাকবেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে