ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দেয়াল লেখা নিয়ে বিতর্ক—সিসিটিভিতে নতুন সত্য

২০২৬ এপ্রিল ১৮ ১১:৪৮:৪৬
দেয়াল লেখা নিয়ে বিতর্ক—সিসিটিভিতে নতুন সত্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মাস্টারদা সূর্যসেন হলের দেয়ালে ‘জাস্টিস ফর হাদি’ লেখা মুছে ফেলা এবং পরে নতুন করে লেখা ঘিরে ছাত্ররাজনীতিতে পাল্টাপাল্টি অভিযোগের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নববর্ষ উপলক্ষে হল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আলপনা ও দেয়াল লিখনের কর্মসূচি পালন করে। এ সময় প্রধান গেটের পাশে থাকা ‘জাস্টিস ফর হাদি’ লেখা মুছে ফেলা হয় বলে অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ১৬ এপ্রিল দিনব্যাপী দেয়াল লিখন কর্মসূচি পালন করে। পরে একই রাতে ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা দেয়াল লিখন করা হয়।

পরবর্তীতে উভয় পক্ষের লেখায় বানান ভুল নিয়ে বিতর্ক শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, দুই পক্ষের ভুল বানান একত্র করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ইনকিলাব মঞ্চের লেখায় ইংরেজি বানানে ভুল ছিল এবং ছাত্রদলের লেখায় বাংলা শব্দে পরিবর্তন ও সংশোধন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কিছু নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। তারা একে কেন্দ্র করে পাল্টাপাল্টি সমালোচনা ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক অভিযোগ বা তদন্তের ঘোষণা পাওয়া যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে